বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম নিলেন সেই সিথী
এপ্রিল ১১, ২০২৬
নতুন ব্যাংক লাইসেন্সের আবেদন সাহসের সঙ্গে প্রত্যাখ্যান করতে হবে: সালেহউদ্দিন আহমেদ
এপ্রিল ১১, ২০২৬
বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম নিলেন সেই সিথী
এপ্রিল ১১, ২০২৬
নতুন ব্যাংক লাইসেন্সের আবেদন সাহসের সঙ্গে প্রত্যাখ্যান করতে হবে: সালেহউদ্দিন আহমেদ
এপ্রিল ১১, ২০২৬

২ উইকেট নিয়েছেন মুস্তাফিজ

১৮তম ওভারে আব্দুল সামাদকে ফেরান উবায়েদ শাহ। ১৯তম ওভারে তিন বলের ব্যবধানে মাইকেল ব্রেসওয়েল ও আমের জামালকে সাজঘরে ফিরিয়েছেন মুস্তাফিজ। তার এ সাফল্য সংগ্রহটা বড় করতে পারেনি পেশোয়ার।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আজ শনিবার নাহিদ রানা ও শরিফুল ইসলামের দল পেশোয়ার জালমির বিপক্ষে ৩০ রান খরচ করে ২ উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান। পেশোয়ার ৭ উইকেটে ১৭৩ রানের লড়াকু সংগ্রহ গড়েছে। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান কুশল মেন্ডিস আজ করেছেন সর্বোচ্চ ৭৪ রান।

টস জিতে বোলিং বেছে নেয় কালান্দার্স। শাহিন শাহ আফ্রিদি তৃতীয় ওভারে মোহাম্মাদ হারিসকে বিদায় করেন। এরপর কুশল মেন্ডিস ও বাবর আজম ৭৯ বলে ১০৯ রানের জুটিতে দলকে সংহত অবস্থানে নিয়ে যান। অধিনায়ক বাবর ৪০ বলে ৪৩ রান করে উসামা মিরের শিকার হয়েছেন। এরপর মাইকেল ক্রেসওয়েলকে নিয়ে ১০ বলে ২৩ রান যোগ করে সাজঘরে ফিরেছেন কুশল। ৪৮ বলে ৭৪ রান করেন এ লংকান তারকা।

১৮তম ওভারে আব্দুল সামাদকে ফেরান উবায়েদ শাহ। ১৯তম ওভারে তিন বলের ব্যবধানে মাইকেল ব্রেসওয়েল ও আমের জামালকে সাজঘরে ফিরিয়েছেন মুস্তাফিজ। তার এ সাফল্য সংগ্রহটা বড় করতে পারেনি পেশোয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *