
গাইবান্ধায় পেট্রলপাম্পে লাইনে দাঁড়ানো নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে আহত ৩
এপ্রিল ৯, ২০২৬জ্বালানি সংকটের প্রভাব তৈরি পোশাক খাতে উৎপাদন সক্ষমতা হ্রাস পেয়েছে ২০-৩০%
এপ্রিল ১০, ২০২৬উদ্ধার জ্বালানি তেলের মধ্যে ডিজেলের পরিমাণ সবচেয়ে বেশি। যার পরিমাণ ৩ লাখ ৫২ হাজার ৪৭ লিটার। এছাড়া অভিযানে ৩৬ হাজার ৬২১ লিটার অকটেন এবং ৮০ হাজার ৩৭৪ লিটার পেট্রল উদ্ধার করা হয়েছে।
সারা দেশে গত ৩ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অভিযানে অবৈধভাবে মজুদ করা ৪ লাখ ৬৯ হাজার ৪২ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সচিবালয়ে জ্বালানি বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিভাগের যুগ্ম সচিব (অপারেশন অনুবিভাগ) মনির হোসেন চৌধুরী।
তিনি জানান, জ্বালানি তেলের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে গত ৩ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে এসব জ্বালানি তেল উদ্ধার করা হয়। উদ্ধার জ্বালানি তেলের মধ্যে ডিজেলের পরিমাণ সবচেয়ে বেশি। যার পরিমাণ ৩ লাখ ৫২ হাজার ৪৭ লিটার। এছাড়া অভিযানে ৩৬ হাজার ৬২১ লিটার অকটেন এবং ৮০ হাজার ৩৭৪ লিটার পেট্রল উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, অবৈধ মজুদ, পাচার ও সরবরাহে কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা রোধে এ ধরনের অভিযান চালানো হচ্ছে। গত ৭ এপ্রিল পর্যন্ত ৭ হাজার ৩৪২টি অভিযান চালানো হয়েছে। অভিযানে ৩ হাজার ১১টি মামলা করা হয়েছে।
এ সময় আরো জানানো হয়, পরিচালিত এসব অভিযানে জ্বালানি তেলের অবৈধ মজুদের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ কোটি ৪৩ লাখ ৮৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ৩৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।
জ্বালানি তেলের অবৈধ মজুদ রোধে এ ধরনের অভিযান জোরদার করা হয়েছে। নিয়মিত তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে। বাজারে জ্বালানির স্বাভাবিক সরবরাহ বজায় রাখা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়।


