আন্তর্জাতিক মানের নির্বাচন উপহার দিতে চাই: সিইসি
এপ্রিল ৯, ২০২৬
‘সবার আগে বাংলাদেশ’ নীতি বাস্তবায়নে বহুমাত্রিক উদ্যোগ পররাষ্ট্র মন্ত্রণালয়ের
এপ্রিল ৯, ২০২৬
আন্তর্জাতিক মানের নির্বাচন উপহার দিতে চাই: সিইসি
এপ্রিল ৯, ২০২৬
‘সবার আগে বাংলাদেশ’ নীতি বাস্তবায়নে বহুমাত্রিক উদ্যোগ পররাষ্ট্র মন্ত্রণালয়ের
এপ্রিল ৯, ২০২৬

শুক্রবার সকাল থেকে ২৪ ঘণ্টা রাজধানীর যেসব এলাকায় থাকবে না গ্যাস

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার সকাল ৮টা হতে পরদিন শনিবার সকাল ৮টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস থাকবে না

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের জরুরি পাইপলাইন স্থানান্তরের জন্য আগামীকাল সকাল থেকে ২৪ ঘণ্টা রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস থাকবে না। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার সকাল ৮টা হতে পরদিন শনিবার সকাল ৮টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস থাকবে না।

এলাকাগুলো হলো আশুলিয়া টিবিএস হতে বাইপাইল পর্যন্ত রাস্তার উভয় পাশের এলাকা, ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্ল্যান্ট, বেক্সিমকো ডিআরএস, কাশিমপুর, সারদাগঞ্জ, হাজী মার্কেট, শ্রীপুর, চন্দ্রা, নবীনগর, সাভার টাউন এলাকা, সাভার ক্যান্টনমেন্ট, উলাইল, ব্যাংক টাউন ও সাভার রেডিও কলোনি।

এছাড়া কলমা, দোসাইদ, কুমকুমারী, আক্রান, চারাবাগ, বড় আশুলিয়া, টঙ্গাবাড়ি, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া, দেওয়ান ইদ্রিস সড়কের উভয় পাশের এলাকা, নয়ারহাট, বলিভদ্রপুর, পল্লীবিদ্যুৎ, ডেন্দ্রারবর, ভাদাইল, লতিফপুর ও তৎসংলগ্ন এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য ‘আন্তরিকভাবে দুঃখিত’ উল্লেখ করে তিতাস গ্যাস আরো জানিয়েছে, তালিকার উল্লেখিত এলাকার আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *