সিটি ব্যাংকের ১ হাজার ২০০ কোটি টাকার বন্ড অনুমোদন
এপ্রিল ৮, ২০২৬
আন্তর্জাতিক মানের নির্বাচন উপহার দিতে চাই: সিইসি
এপ্রিল ৯, ২০২৬
সিটি ব্যাংকের ১ হাজার ২০০ কোটি টাকার বন্ড অনুমোদন
এপ্রিল ৮, ২০২৬
আন্তর্জাতিক মানের নির্বাচন উপহার দিতে চাই: সিইসি
এপ্রিল ৯, ২০২৬

আবু সাঈদ হত্যা মামলা সাবেক দুই পুলিশের মৃত্যুদণ্ড, বাকি আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর

চব্বিশের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)’র শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায় দেয়া হয়েছে। মানবতাবিরোধী অপরাধের এ মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। এছাড়া একাধিক আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন আসামি হলেন পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়। তারা দুজনই গ্রেফতার আছেন।

যাবজ্জীবন সাজা পাওয়া তিন পুলিশ কর্মকর্তা হলেন তখনকার সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার তৎকালীন পুলিশ পরিদর্শক রবিউল ইসলাম ওরফে নয়ন ও এসআই বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

মামলায় বেরোবির তৎকালীন ভিসি হাসিবুর রশীদসহ ৩০ জন আসামির বিরুদ্ধে গত ৩০ জুন আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। বিচারিক কার্যক্রমে তদন্ত কর্মকর্তাসহ মোট ২৫ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

মামলার ৩০ জন আসামির মধ্যে ছয়জন বর্তমানে গ্রেফতার রয়েছেন। তারা হলেন সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল, রেজিস্ট্রার কার্যালয়ের চুক্তিভিত্তিক সাবেক কর্মচারী মো. আনোয়ার পারভেজ, পুলিশের সাবেক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ইমরান চৌধুরী ওরফে আকাশ।

২০২৪ সালের ১৬ জুলাই দুপুরে কোটা সংস্কার আন্দোলন চলাকালে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে পুলিশের গুলিতে শহীদ হন বিশ্ববিদ্যালয়টির ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ। তিনি ছিলেন ওই আন্দোলনের প্রথম শহীদ।

দুই হাত প্রসারিত করে পুলিশের সামনে বুক পেতে দেয়া আবু সাঈদের ভিডিও দেশজুড়ে ব্যাপক আলোড়ন তোলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *