সন্ত্রাসবিরোধী বিল পাস, নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম
এপ্রিল ৮, ২০২৬
জাল সনদধারী শিক্ষকদের চিহ্নিত করার উদ্যোগ নিয়েছে সরকার
এপ্রিল ৮, ২০২৬
সন্ত্রাসবিরোধী বিল পাস, নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম
এপ্রিল ৮, ২০২৬
জাল সনদধারী শিক্ষকদের চিহ্নিত করার উদ্যোগ নিয়েছে সরকার
এপ্রিল ৮, ২০২৬

সংসদে প্রধানমন্ত্রী শিক্ষাকে জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করছে সরকার

প্রধানমন্ত্রী বলেন, সরকার নির্বাচনী ইশতেহারে শিক্ষাখাতে বরাদ্দ পর্যায়ক্রমে দেশের মোট উৎপাদনের ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে। সে অনুযায়ী, শিক্ষা খাতে ৪৩টি ক্ষেত্র চিহ্নিত করে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

বর্তমান সরকার শিক্ষাকে জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে একটি গুণগত ও আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. সেলিম রেজার এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। প্রশ্নোত্তর টেবিলে বিষয়টি উত্থাপিত হয়।

প্রধানমন্ত্রী বলেন, সরকার নির্বাচনী ইশতেহারে শিক্ষাখাতে বরাদ্দ পর্যায়ক্রমে দেশের মোট উৎপাদনের ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে। সে অনুযায়ী, শিক্ষা খাতে ৪৩টি ক্ষেত্র চিহ্নিত করে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে।

তিনি জানান, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। চলতি অর্থবছরেই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল পোশাক বিতরণ করা হবে। পর্যায়ক্রমে সব উপজেলায় এ কার্যক্রম বিস্তারের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের পুষ্টি চাহিদা পূরণে সব উপজেলায় ধাপে ধাপে মধ্যাহ্নভোজ কর্মসূচি চালুর পরিকল্পনা রয়েছে।

তিনি আরো বলেন, মাধ্যমিক পর্যায়ে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে সব উপজেলায় কারিগরি স্কুল ও কলেজ এবং সব জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করা হবে। এছাড়া কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠান আধুনিকায়নের উদ্যোগ নেয়া হয়েছে। আগামী ১৮০ দিনের মধ্যে ২ হাজার ৩৩৬টি কারিগরি ও ৮ হাজার ২৩২টি মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে ইন্টারনেট সংযোগ চালু করা হবে।

মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করতে স্মার্ট শ্রেণিকক্ষ স্থাপন, শিক্ষকদের প্রশিক্ষণ ও কারিগরি কোর্স অন্তর্ভুক্ত করার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী।

এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের মাধ্যমে আগামী ছয় মাসের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, মোবাইল অ্যাপ তৈরি ও নকশা, পাইথন প্রোগ্রামিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ডিজিটাল বিপণন বিষয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেয়া হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *