
রাবিতে ক্লাস শুরু ১০ মে
এপ্রিল ৮, ২০২৬
যুদ্ধবিরতিকে যুক্তরাষ্ট্র-ইরান উভয় পক্ষেই ‘সব লক্ষ্য অর্জনের’ দাবি
এপ্রিল ৮, ২০২৬ইরানের ওপর পূর্বঘোষিত বড় ধরনের ধ্বংসযজ্ঞ অন্তত দুই সপ্তাহের জন্য স্থগিত করতে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর রয়টার্স।
তিনি জানিয়েছেন, ইরান যতক্ষণ হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত রাখবে ততক্ষণ এ স্থগিতাদেশ কার্যকর থাকবে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প জানিয়েছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের বিশেষ অনুরোধে ইরানের ওপর পূর্বঘোষিত ‘ভয়াবহ হামলা’ দুই সপ্তাহের জন্য স্থগিতে রাজি হয়েছেন। দুই পক্ষের মধ্যে একটি ‘উভয়মুখী যুদ্ধবিরতি’ কার্যকর হতে যাচ্ছে। তবে এ স্থগিতাদেশের প্রধান শর্ত হচ্ছে—ইরানকে অবিলম্বে হরমুজ প্রণালি নিরাপদ জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত করে দিতে হবে।
তিনি আরো বলেছেন, পাকিস্তান সরকারের অনুরোধ এবং ইরানের পক্ষ থেকে পাওয়া ১০ দফার একটি প্রস্তাবের ভিত্তিতে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। আমরা বিশ্বাস করি, এ প্রস্তাব আলোচনার একটি কার্যকর ভিত্তি হতে পারে।


