হামের প্রাদুর্ভাবে সতর্কতা অসুস্থ সন্তানদের স্কুলে না পাঠানোর অনুরোধ আরো ১১ শিশুর মৃত্যু
এপ্রিল ৮, ২০২৬
পাহাড়ে রঙ ছড়াচ্ছে বৈসাবি
এপ্রিল ৮, ২০২৬
হামের প্রাদুর্ভাবে সতর্কতা অসুস্থ সন্তানদের স্কুলে না পাঠানোর অনুরোধ আরো ১১ শিশুর মৃত্যু
এপ্রিল ৮, ২০২৬
পাহাড়ে রঙ ছড়াচ্ছে বৈসাবি
এপ্রিল ৮, ২০২৬

অবৈধভাবে মজুদ রাখা সাড়ে ১৪ হাজার লিটার জ্বালানি জব্দ

দুই জেলায় অবৈধভাবে মজুদ রাখা প্রায় সাড়ে ১৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে প্রশাসন।

এ সময় কয়েকজন দোকানদারকে জরিমানা করা হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত—

ব্রাহ্মণবাড়িয়া: র‍্যাব-৯ ও জেলা প্রশাসন ব্রাহ্মণবাড়িয়ার যৌথ অভিযানে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, উচ্চ দামে বিক্রি ও কৃত্রিম সংকট তৈরির বিরুদ্ধে পরিচালিত অভিযান পরিচালনা করে আনুমানিক ১০ হাজার লিটার জ্বালানি তেল (ডিজেল ও অকটেন) জব্দ করা হয়। ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের গোকর্ণঘাটে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, উচ্চমূল্যে বিক্রি ও কৃত্রিম সংকট তৈরির বিরুদ্ধে র‍্যাব-৯ এবং জেলা প্রশাসন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিনের নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালনা করে। এ অভিযানে তিনটি দোকানকে ২০ হাজার টাকা করে, দুটিকে ১০ হাজার টাকা করে এবং একটি দোকানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরিচালিত অভিযানে সহযোগিতায় ছিলেন, র‍্যাব-৯ কোম্পানি কমান্ডার, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার মো. নূরনবী। তিনি বলেন, ‘দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।’

নেত্রকোনা: নেত্রকোনা সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের হাটখলা বাজারে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ রাখা প্রায় ৪ হাজার ৩০০ লিটার ডিজেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ মজজুদের দায়ে ওই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। গত সোমবার রাত পৌনে ৯টার দিকে নেত্রকোনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে হাটখলা বাজারের ‌‘মেসার্স রাকিবা জাহান ইভা ট্রেডার্স’ নামক প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নেত্রকোনা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামছুজ্জামান আসিফ। এ সময় পুলিশ বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মেসার্স রাকিবা জাহান ইভা ট্রেডার্সে অবৈধভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদ করে রাখা হয়েছে—এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

পুলিশ ও প্রশাসনের উপস্থিতিতে প্রতিষ্ঠানটির গোডাউনে তল্লাশি চালিয়ে একাধিক ড্রামে মজুদ রাখা আনুমানিক ৪ হাজার ৩০০ লিটার ডিজেল জব্দ করা হয়। জব্দকৃত ডিজেলের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ২৫ হাজার টাকা। পরে জব্দকৃত সম্পূর্ণ ডিজেল সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *