করোনা ভ্যাকসিন কেনায় খরচ হয়েছে ৪ হাজার ৩৯৪ কোটি টাকা: সংসদে স্বাস্থ্যমন্ত্রী
এপ্রিল ৭, ২০২৬
ট্রাম্পের কড়া বক্তব্যের পর জ্বালানি তেলের দামে ঊর্ধ্বগতি
এপ্রিল ৭, ২০২৬
করোনা ভ্যাকসিন কেনায় খরচ হয়েছে ৪ হাজার ৩৯৪ কোটি টাকা: সংসদে স্বাস্থ্যমন্ত্রী
এপ্রিল ৭, ২০২৬
ট্রাম্পের কড়া বক্তব্যের পর জ্বালানি তেলের দামে ঊর্ধ্বগতি
এপ্রিল ৭, ২০২৬

শুভেচ্ছা সফরে ভারত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

১০-১২ এপ্রিল মরিশাসে অনুষ্ঠিতব্য ভারত মহাসাগর সম্মেলনে অংশ নেবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এ উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করছেন আজ। পথিমধ্যে তিনি নয়া দিল্লিতে যাত্রা বিরতি করবেন

শুভেচ্ছা সফরে ভারত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এ সফরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও পেট্রলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রীর সঙ্গে তার সৌজন্য বৈঠকে অংশ নেয়ার কথা রয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০-১২ এপ্রিল মরিশাসে অনুষ্ঠিতব্য ভারত মহাসাগর সম্মেলনে অংশ নেবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এ উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করছেন আজ। পথিমধ্যে তিনি নয়া দিল্লিতে যাত্রা বিরতি করবেন।

আরো বলা হয়েছে, ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও স্বার্থের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্কের স্থিতিশীলতা ও ধারাবাহিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হবে।

বাংলাদেশ ও ভারতের মধ্যকার সহযোগিতার ক্ষেত্রসমূহকে ভবিষ্যতে আরও ফলপ্রসূ ও টেকসই পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে এ সফর গুরুত্বপূর্ণ ভিত্তি রচনা করবে বলে আশা করা হচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মরিশাস সম্মেলন ও ভারত সফরে থাকছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *