
পুলিশ সংস্কারে কাজ করছে সরকার —স্বরাষ্ট্রমন্ত্রী
এপ্রিল ৬, ২০২৬
ট্রেজারি বন্ডের বিপরীতে কনজিউমার ঋণ দিচ্ছে প্রাইম ব্যাংক
এপ্রিল ৬, ২০২৬দেশের পুঁজিবাজারে গতকাল সপ্তাহের প্রথম কার্যদিবসে বড় দরপতন হয়েছে।
এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স ২ শতাংশের বেশি পয়েন্ট হারিয়েছে। সূচকের পাশাপাশি এদিন এক্সচেঞ্জটির দৈনিক লেনদেন কমেছে ১৮ শতাংশ। দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল সূচক কমলেও দৈনিক লেনদেন বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেনের শুরুতেই বিক্রয় চাপের কারণে পয়েন্ট হারাতে শুরু করে সূচক। দিনশেষে ডিএসইএক্স সূচক ১০৭ পয়েন্ট কমে ৫ হাজার ১১২ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ২২০ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ৩৫ পয়েন্ট কমে ১ হাজার ৯৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৯৮০ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস এদিন ১৮ পয়েন্ট কমে ১ হাজার ৪১ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৫৯ পয়েন্ট। গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ন্যাশনাল ব্যাংক ও ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানির (বিএটিবিসি) শেয়ার।
ডিএসইতে গতকাল ৫১২ কোটি টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৬২৬ কোটি টাকা। সে হিসাবে একদিনের ব্যবধানে লেনদেন কমেছে ১৮ শতাংশ। গতকাল এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩৯০টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ২৫টির, কমেছে ৩৫৪টির ও দর অপরিবর্তিত ছিল ১১টির।
খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৬ দশমিক ৯ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে ওষুধ ও রসায়ন খাত। ১৩ দশমিক ৬ শতাংশ দখলে নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রকৌশল খাত। বস্ত্র খাত ১০ দশমিক ১ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার তৃতীয় অবস্থানে ছিল। ৯ দশমিক ৬ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার চতুর্থ স্থানে ছিল সাধারণ বীমা খাত। আর পঞ্চম অবস্থানে থাকা ব্যাংক খাতের দখলে ছিল লেনদেনের ৮ দশমিক ৫ শতাংশ।
গতকাল ডিএসইতে সব খাতের শেয়ারে নেতিবাচক রিটার্ন এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৪ দশমিক ৮ শতাংশ নেতিবাচক রিটার্ন এসেছে মিউচুয়াল ফান্ড খাতে। এছাড়া সিরামিক খাতে ৩ দশমিক ৯ ও পাট এবং কাগজ ও মুদ্রণ খাতে ৩ দশমিক ৭, জীবন বীমা খাতে ৩ দশমিক ৪ ও বস্ত্র খাতে ৩ শতাংশ নেতিবাচক রিটার্ন এসেছে।
দেশের আরেক পুঁজিবাজার সিএসইর নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ১২৮ পয়েন্ট কমে ৮ হাজার ৮৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই এদিন ২২৮ পয়েন্ট কমে ১৪ হাজার ৪৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৯০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৩টির, কমেছে ১৪৮টির ও দর অপরিবর্তিত ছিল ৯টির। গতকাল সিএসইতে ৪৩ কোটি টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৯ কোটি টাকা।


