
জুলাই সনদ নিয়ে কিছু মানুষ গোলযোগের চেষ্টা করছে: মির্জা ফখরুল
এপ্রিল ৫, ২০২৬
উত্তরাঞ্চলে তীব্র ডিজেল সংকটে বন্ধ ৪ হাজার পণ্যবাহী পরিবহন
এপ্রিল ৬, ২০২৬আজ রোববার ভোরে অনুষ্ঠিত এ ম্যাচে গোল করেছেন ৩৮ বছর বয়সী লিওনেল মেসি ও ৩৯ বছর বয়সী লুই সুয়ারেজ। দুই বর্ষীয়ান তারকা গোল করলেও মেজর লিগ সকারে অস্টিনের বিপক্ষে এ ম্যাচটি অবশ্য জেতা হয়নি মায়ামির। ২-২ গোলে ড্র করেছেন মেসিরা। ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে এখন ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার চারে মায়ামি।
নবনির্মিত ২৬ হাজার ৭০০ দর্শক ধারণ ক্ষমতার নু স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে যাত্রা করল ইন্টার মায়ামি। আজ রোববার ভোরে অনুষ্ঠিত এ ম্যাচে গোল করেছেন ৩৮ বছর বয়সী লিওনেল মেসি ও ৩৯ বছর বয়সী লুই সুয়ারেজ। দুই বর্ষীয়ান তারকা গোল করলেও মেজর লিগ সকারে অস্টিনের বিপক্ষে এ ম্যাচটি অবশ্য জেতা হয়নি মায়ামির। ২-২ গোলে ড্র করেছেন মেসিরা।
ম্যাচের ষষ্ঠ মিনিটে কর্নার থেকে হেডে গোল করে অস্টিনকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার গিলেরমো বিরো। এর চার মিনিট পর জটলার মধ্যে আলতো হেডে বল জালে জড়ান মায়ামি অধিনায়ক মেসি। ৫৩তম মিনিটে আবার এগিয়ে যায় অস্টিন। মেসির কাছ থেকে বল কেড়ে নিয়ে পাল্টা আক্রমণে ওঠে অস্টিন। সেটি থেকেই নিখুঁত ফিনিশিংয়ে বল জালে পাঠান জেডেন নেলসন।
AP26095115042286
৫৮তম মিনিটে মেসির বাঁকানো ফ্রি কিক অল্পের জন্য বাইরে দিয়ে চলে যায়। ৬৬তম মিনিটে মেসির শট কোনোরকমে ঠেকিয়ে দেন প্রতিপক্ষের গোলকিপার। ৭৪তম মিনিটে বক্সের বেশ বাইরে থেকে বল টেনে নিয়ে ভেতরে ঢুকে শট নেন, যা আবার একটুর জন্য বাইরে চলে যায়। মায়ামি সফল হয় ৮১তম মিনিটে। কর্নার থেকে উড়ে আসা বলে খুব কাছ থেকে পা ছুঁইয়ে গোল করেন বদলি খেলোয়াড় সুয়ারেজ। চলতি মৌসুমে তার প্রথম গোল এটি।
৯০তম মিনিটে সুয়ারেজের করা আরেকটি গোল অফ সাইডের কারণে বাতিল হয়ে যায়। ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে এখন ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার চারে মায়ামি।


