
মালয়েশিয়া থেকে এসেছে ৩৪ হাজার টন ডিজেল
এপ্রিল ৪, ২০২৬
প্রাইভেট সেক্টর অ্যাডভাইজরি কাউন্সিলের প্রথম সভায় প্রধানমন্ত্রী
এপ্রিল ৪, ২০২৬সরকার ঘোষিত পরিবর্তিত অফিস সময়সূচির অনুবর্তনে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উল্লিখিত সময়সূচি অনুযায়ী ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। আগামীকাল (৫ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ সূচি অনুযায়ী ব্যাংক চলবে।
বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সরকারি অফিসের মতো ব্যাংকের সময়সূচিতেও পরিবর্তন এসেছে। এখন থেকে দেশের সব তফসিলি ব্যাংকে কার্যক্রম পরিচালিত হবে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। আর ব্যাংকে লেনদেন চলবে বিকাল ৩টা পর্যন্ত। আগে এ সূচি ছিল যথাক্রমে সন্ধ্যা ৬টা ও বিকাল ৪টা পর্যন্ত।
আজ শনিবার কেন্দ্রীয় ব্যাংক থেকে জারি করা এক সার্কুলারে এ নির্দেশনা দেয়া হয়। এতে বলা হয়, সরকার ঘোষিত পরিবর্তিত অফিস সময়সূচির অনুবর্তনে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উল্লিখিত সময়সূচি অনুযায়ী ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। আগামীকাল (৫ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ সূচি অনুযায়ী ব্যাংক চলবে।
পৃথক আরেক সার্কুলারে আর্থিক প্রতিষ্ঠানের জন্যও অফিস সময়সূচি নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। নির্দেশনায় বলা হয়, বাংলাদেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পরিচালিত হবে।
এর আগে গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে দেশব্যাপী জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে অফিসের সময়সূচিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেয় সরকার। মন্ত্রী সভার বৈঠকে নেয়া সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি অফিসের সময় এক ঘণ্টা কমিয়ে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়। এছাড়া দেশের সব দোকানপাট, বাণিজ্য বিতান ও শপিং মল সন্ধ্যা ছয়টার মধ্যে বন্ধ করে দেয়ারও নির্দেশনা দেয়া হয়।


