নরসিংদীতে জেগে ওঠা চরে বাদামের বাম্পার ফলন লাভের মুখ দেখছেন কৃষক
এপ্রিল ৪, ২০২৬
শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে আজ বসছেন প্রধানমন্ত্রী
এপ্রিল ৪, ২০২৬
নরসিংদীতে জেগে ওঠা চরে বাদামের বাম্পার ফলন লাভের মুখ দেখছেন কৃষক
এপ্রিল ৪, ২০২৬
শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে আজ বসছেন প্রধানমন্ত্রী
এপ্রিল ৪, ২০২৬

হামের পাশাপাশি নীলফামারীতে এবার ডায়রিয়ার প্রাদুর্ভাব

নীলফামারীতে হামের পাশাপাশি ডায়রিয়ার প্রকোপ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে।

গত সাতদিনে নীলফামারী জেনারেল হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ২৪৩ রোগী। রোগীর এ চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।

গতকাল সকালে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. দেবাশীষ সরকার বিষয়টি নিশ্চিত করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ভর্তি হওয়া ২৪৩ জনের মধ্যে ৮০ জনই শিশু। এদের মধ্যে এরই মধ্যে ২১০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও বাকিরা এখনো চিকিৎসাধীন। শয্যা সংকটের কারণে অনেক রোগীকে মেঝেতে শুয়েই চিকিৎসা নিতে হচ্ছে।

ডায়রিয়ার সংক্রমণ বাড়ার কারণ হিসেবে হঠাৎ তাপমাত্রা বৃদ্ধি, বিশুদ্ধ পানির সংকট ও অস্বাস্থ্যকর খাবার গ্রহণকে দায়ী করেছেন চিকিৎসকরা। একই সঙ্গে মৌসুমি জ্বরেও আক্রান্ত হচ্ছে অনেকেই, বিশেষ করে শিশু ও বয়স্করা।

হামের উদ্বেগ আগে থেকেই ছিল। এরই মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ছয় শিশু। তাদের আইসোলেশন বিভাগে রেখে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

রোগীর স্বজনরা জানান, শিশুদের মধ্যে জ্বর, পাতলা পায়খানা, ঠাণ্ড-কাঁশির পাশাপাশি শরীরে র‍্যাশ ও ফুসকুড়ির মতো উপসর্গ দেখা দিচ্ছে। চিকিৎসকরা এসবকে হামের লক্ষণ হিসেবে সন্দেহ করছেন।

পরিস্থিতি মোকাবেলায় ওষুধ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। তবে আবহাওয়া পরিবর্তনের কারণে রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে।

জনসচেতনতা বাড়াতে বিশুদ্ধ পানি পান, খাবারের আগে সাবান দিয়ে হাত ধোয়া ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর জোর দিচ্ছে স্বাস্থ্য বিভাগ। পাশাপাশি ডায়রিয়া বা জ্বরের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *