‘মিথ্যা’র ব্যবহার নিয়ে বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর মৃদু বিতর্ক
এপ্রিল ৩, ২০২৬
চট্টগ্রাম-কক্সবাজার রুট পহেলা বৈশাখ থেকে পূর্ণাঙ্গ আন্তঃনগর ট্রেন সার্ভিস
এপ্রিল ৩, ২০২৬
‘মিথ্যা’র ব্যবহার নিয়ে বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর মৃদু বিতর্ক
এপ্রিল ৩, ২০২৬
চট্টগ্রাম-কক্সবাজার রুট পহেলা বৈশাখ থেকে পূর্ণাঙ্গ আন্তঃনগর ট্রেন সার্ভিস
এপ্রিল ৩, ২০২৬

গাংনীতে সাড়ে চার হাজার লিটার ডিজেল জব্দ

লরিটি খুলনা ডিপো থেকে ডিজেল নিয়ে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গোয়াল গ্রামে যাওয়ার কথা ছিল। অথচ বৃহস্পতিবার দিবাগত রাতে অবৈধভাবে গাংনী উপজেলার সাহেবনগর বাজারের রিপন নামের এক সার ও কীটনাশক ব্যবসায়ীর দোকানে লরি থেকে জ্বালানি তেল নামানো হচ্ছিল

মেহেরপুরে অবৈধভাবে জ্বালানি তেল নামানোর সময় জব্দ হয়েছে একটি লরি। ওই গাড়িতে সাড়ে ৪ হাজার লিটার ডিজেল রয়েছে, এমন তথ্য দিয়েছে পুলিশ।

গাংনী উপজেলার সাহেবনগর বাজার এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে বিপুল পরিমাণের এ জ্বালানি তেল জব্দ করা হয়।

জ্বালানি জব্দের ঘটনাটি নিশ্চিত করেছেন গাংনী থানার উপপরিদর্শক আব্দুল করিম।

তিনি জানান, ঝিনাইদহ ঢ ৪১-০০৪৩ নম্বর প্লেটের লরিটি খুলনা ডিপো থেকে ডিজেল নিয়ে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গোয়াল গ্রামে যাওয়ার কথা ছিল। অথচ বৃহস্পতিবার দিবাগত রাতে অবৈধভাবে গাংনী উপজেলার সাহেবনগর বাজারের রিপন নামের এক সার ও কীটনাশক ব্যবসায়ীর দোকানে লরি থেকে জ্বালানি তেল নামানো হচ্ছিল। এমন খবর ভিত্তিতে অভিযান চালায় পুলিশ।

আব্দুল করিম বলেন, পুলিশকে বৈধ কাগজপত্র দেখাতে পারেননি লরিচালক। রাতেই তেল বোঝায় লরিটি জব্দ করে থানা হেফাজতে নেয়া হয়েছে। পরবর্তীতে কাগজপত্র যাচাই শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *