আন্তর্জাতিক ক্রিকেট থেকে ফন ডার ডুসেনের অবসর
এপ্রিল ২, ২০২৬
পাম্প বন্ধ হয়ে যাচ্ছে, গাড়ির সারি কি জ্বালানি মন্ত্রী দেখতে পাচ্ছেন না: হাসনাত আবদুল্লাহ
এপ্রিল ২, ২০২৬
আন্তর্জাতিক ক্রিকেট থেকে ফন ডার ডুসেনের অবসর
এপ্রিল ২, ২০২৬
পাম্প বন্ধ হয়ে যাচ্ছে, গাড়ির সারি কি জ্বালানি মন্ত্রী দেখতে পাচ্ছেন না: হাসনাত আবদুল্লাহ
এপ্রিল ২, ২০২৬

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা

আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকাল ৩টায় বিইআরসি কার্যালয়ে এ নতুন দাম ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ।

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করেছে কমিশন। এর ফলে মার্চের তুলনায় ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮৭ টাকা বাড়ানো হয়েছে। মার্চে সমপরিমাণ সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৩৪১ টাকা।

আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকাল ৩টায় বিইআরসি কার্যালয়ে এ নতুন দাম ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ।

বিইআরসি ঘোষিত নতুন দামে বিভিন্ন ওজনের এলপিজি সিলিন্ডারের মূল্যও সমন্বয় করা হয়েছে। এর মধ্যে সাড়ে ৫ কেজির সিলিন্ডার ৭৯২ টাকা, সাড়ে ১২ কেজি ১ হাজার ৮০১, ১৫ কেজি ২ হাজার ১৬১, ১৬ কেজি ২ হাজার ৩০৫, ১৮ কেজি ২ হাজার ৫৯৩ এবং ২০ কেজি ২ হাজার ৮৮১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ২২ কেজি সিলিন্ডার ৩ হাজার ১৬৯ টাকা, ২৫ কেজি ৩ হাজার ৬০১, ৩০ কেজি ৪ হাজার ৩২১, ৩৩ কেজি ৪ হাজার ৭৫৩, ৩৫ কেজি ৫ হাজার ৪১ এবং ৪৫ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৪২৮ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *