
ওসমান হাদি হত্যা মামলায় সিআইডির প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল
এপ্রিল ২, ২০২৬
আন্তর্জাতিক ক্রিকেট থেকে ফন ডার ডুসেনের অবসর
এপ্রিল ২, ২০২৬হালনাগাদ তথ্যানুযায়ী, দেশে অকটেন ও পেট্রলের মজুদ একদিনের ব্যবধানে কিছুটা বেড়েছে। গতকাল (১ এপ্রিল) অকটেন ছিল ৯ হাজার ২১ টন ও পেট্রল ১২ হাজার ১৯৪ টন। এর আগের দিন অর্থাৎ ৩১ মার্চ পর্যন্ত দেশে অকটেনের মজুদ ছিল ৭ হাজার ৯৪০ টন, আর পেট্রলের মজুদ ছিল ১১ হাজার ৪৩১ টন।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নিয়মিত ব্রিফিংয়ে আজ দেয়া তথ্য বিশ্লেষণ করে মজুদের এ চিত্র উঠে এসেছে।
জ্বালানি বিভাগের দেয়া তথ্যানুযায়ী, ১ এপ্রিল পর্যন্ত দেশে ডিজেলের মজুদ ১ লাখ ২২ হাজার ৬৬০ টন, যা ৩১ মার্চ ছিল ১ লাখ ২৮ হাজার টনের কিছু বেশি। এছাড়া বিদ্যুতে ব্যবহারকৃত ফার্নেস অয়েলের মজুদ ৫৮ হাজার ৭৩৬ টন, জেট ফুয়েল ৪১ হাজার ৮৭৬, কেরোসিন ৯ হাজার ৩৭৮ এবং মেরিন ফুয়েলের মজুদ ১ হাজার ১৫৮ টন।
এদিকে দেশে অবৈধভাবে মজুদকৃত জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে ৩ লাখ ৭২ হাজার ৩৮৮ লিটার। গত ৩ মার্চ থেকে গতকাল পর্যন্ত সারা দেশে পরিচালিত মোবাইল কোর্ট ও অভিযানে এ পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করা হয়। এর মধ্যে ২ লাখ ৭১ হাজার ৩৭৪ লিটার ডিজেল, ৩০ হাজার ৯৬০ লিটার অকটেন ও ৭০ হাজার ৫৪ লিটার পেট্রল। মোট ৪ হাজার ৮২৪ টি অভিযান পরিচালনার মাধ্যমে ২ হাজার ৯টি মামলা এবং ১ কোটি ১ লাখ ৪৩৫ টাকা অর্থদণ্ড দেয়া হয়।


