
যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণ পেলেন সারজিস
এপ্রিল ১, ২০২৬
বাগেরহাট-২ আসনের ব্যালট ইসির হেফাজতে রাখার নির্দেশ হাইকোর্টের
এপ্রিল ১, ২০২৬বুধবার (১ এপ্রিল) ইসির সিনিয়র সহকারী সচিব মো. মমতাজ-আল-শিবলী সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটসহ সংশ্লিষ্ট সব কার্যক্রমের প্রতিবেদন তৈরিতে ১৮ সদস্যের কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১ এপ্রিল) ইসির সিনিয়র সহকারী সচিব মো. মমতাজ-আল-শিবলী সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়।
এতে উল্লেখ করা হয়, কমিশনের দায়িত্ব গ্রহণের তারিখ থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন কার্যক্রম—ভোটার তালিকা হালনাগাদ, আইন-বিধি সংস্কার, নীতিমালা প্রণয়ন, অংশীজনদের সঙ্গে সংলাপ, স্থানীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন, নির্বাচনী রোডম্যাপ প্রস্তুত, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন, দেশে ও প্রবাসে পোস্টাল ভোটিং কার্যক্রম, রাজনৈতিক দলের নিবন্ধন এবং সংসদীয় আসনের সীমানা নির্ধারণ—সংক্রান্ত তথ্য ও ছবি সংগ্রহ করে বই আকারে ডকুমেন্টেশন তৈরির জন্য লে-আউট প্রস্তুতে ১৮ জন কর্মকর্তাকে নিয়ে এ কমিটি গঠন করা হয়েছে।
এ কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ইসির নির্বাচন ব্যবস্থাপনা-২ শাখার যুগ্ম সচিব এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সিনিয়র সহকারী সচিব (প্রকাশনা ও ডকুমেন্টেশন)।


