
চরমোনাইয়ে বার্ষিক মাহফিল শুরু আজ
এপ্রিল ১, ২০২৬
যুদ্ধের কৌশলগত টার্গেটে পরিণত হয়েছে ডেসালিনেশন প্লান্ট
এপ্রিল ১, ২০২৬চট্টগ্রামের কর্ণফুলী তীরের ফিশারি ঘাট কিংবা পতেঙ্গার উপকূল-জেলেদের কর্মব্যস্ততায় মুখর থাকার কথা ছিল এই সময়ে।
কিন্তু জ্বালানি তেলের তীব্র সংকটে বদলে গেছে দৃশ্যপট। রুপালি ইলিশের খোঁজে মাঝনদীতে থাকার বদলে শত শত মাছ ধরার নৌকা ও ট্রলার এখন ঘাটের খুঁটিতেই বন্দি। ডিজেলের সংকটে সাগরে যাওয়ার সাহস পাচ্ছেন না মৎস্যজীবীরা। ইঞ্জিনের গর্জন থেমে যাওয়ায় নিথর হয়ে পড়ে আছে ট্রলারগুলো, আর তীরে বসে অলস সময় পার করছেন জেলেরা। একদিকে তেলের অভাব, অন্যদিকে শূন্য জাল—সব মিলিয়ে চট্টগ্রামের মৎস্য খাতে এখন গভীর অনিশ্চয়তার ছায়া। ছবিটি গতকাল সকালে ফিশারি ঘাট এলাকা থেকে তোলা।


