জ্বালানির মূল্যবৃদ্ধি ও টিকিটের চড়া দাম উভয় সংকটে বৈশ্বিক এয়ারলাইনস খাত
মার্চ ৩১, ২০২৬
আর্থিক খাতে সাইবার ঝুঁকি মোকাবেলায় নতুন নীতিমালা জারি
মার্চ ৩১, ২০২৬
জ্বালানির মূল্যবৃদ্ধি ও টিকিটের চড়া দাম উভয় সংকটে বৈশ্বিক এয়ারলাইনস খাত
মার্চ ৩১, ২০২৬
আর্থিক খাতে সাইবার ঝুঁকি মোকাবেলায় নতুন নীতিমালা জারি
মার্চ ৩১, ২০২৬

বিএসইসির কমিশন সভা দুই কোম্পানির দেড় হাজার কোটি টাকার বন্ড অনুমোদন

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) দুই কোম্পানির ১ হাজার ৪৫৮ কোটি ৫০ লাখ টাকার বন্ড অনুমোদন করেছে।

এর মধ্যে সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১ হাজার ৩০০ কোটি ও সাজেদা ফাউন্ডেশনের ১৫৮ কোটি ৫০ লাখ টাকা। বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ১ হাজার ৬তম জরুরি কমিশন সভায় গতকাল এ অনুমোদন দেয়া হয়।

বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিটি সুগার ইন্ডাস্ট্রিজের ১ হাজার ৩০০ কোটি টাকা অভিহিত মূল্যের ৩ বছর মেয়াদি ১০০ শতাংশ সিকিউরড (সম্পদ বন্ধক রেখে নেয়া ঋণ), নন-কনভার্টিবল, ফুললি রিডিমেবল জিরো-কুপন বন্ড অনুমোদন করা হয়েছে। এর ডিসকাউন্ট রেট প্রায় ১৩ দশমিক ৫০ শতাংশ। বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে করপোরেট প্রতিষ্ঠান, উচ্চ সম্পদশালী ব্যক্তি, স্থানীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং বীমা কোম্পানির কাছে ইস্যু করা হবে, যার প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১৩ লাখ টাকা।

উল্লেখ্য, বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে বিদ্যমান দায় পরিশোধ করা হবে। বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেড এবং অ্যারেঞ্জার হিসেবে কাজ করবে ব্র্যাক ব্যাংক পিএলসি। এছাড়া বন্ডটি অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) তালিকাভুক্ত হবে।

সিটি গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২০০৬ সালে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠানটি অপরিশোধিত চিনি আমদানির পর নিজস্ব কারখানায় তা পরিশোধন করে আসছে।

এছাড়া কমিশন সভায় দেশের প্রথম অরেঞ্জ বন্ড হিসেবে সাজেদা ফাউন্ডেশনের ১৫৮ কোটি ৫০ লাখ টাকা অভিহিত মূল্যের এত থেকে তিন বছর মেয়াদি নন-কনভার্টিবল, ফুললি রিডিমেবল, আনসিকিউরড অরেঞ্জ জিরো-কুপন বন্ড অনুমোদন করা হয়েছে। এর ডিসকাউন্ট রেট হবে ৭-১১ দশমিক ৫০ শতাংশের মধ্যে। বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের কাছে ইস্যু করা হবে, যার প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৩ লাখ ৩৩ হাজার ৩৩৩ টাকা।

উল্লেখ্য, বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থে সাজেদা ফাউন্ডেশন তাদের মাইক্রোফাইন্যান্স পোর্টফোলিও শক্তিশালী ও সম্প্রসারণে ব্যবহার করবে। অরেঞ্জ বন্ডের মাধ্যমে উত্তোলিত অর্থ বিশেষভাবে বাংলাদেশের নারী উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি সেবা বৃদ্ধি ও সর্বোপরি নারী ক্ষমতায়নে ব্যবহৃত হবে। বন্ডের মাধ্যমে উত্তোলিত অর্থ আন্তর্জাতিক মান পরিপালন করে ব্যবহার করা হবে মর্মে ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট এক্সচেঞ্জ (আইআইএক্স) সেকেন্ড পার্টি মতামত দিয়েছে।

বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি ও অ্যারেঞ্জার হিসেবে কাজ করবে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেড। এ বন্ডও এটিবিতে তালিকাভুক্ত হবে। এর আগে দুই বছর মেয়াদি ১০০ কোটি টাকার গ্রীন জিরো-কুপন বন্ড ইস্যু করেছিল সাজেদা ফাউন্ডেশন।

দেশের ওষুধ খাতের শীর্ষস্থানীয় কোম্পানি রেনাটা পিএলসির সাবেক চেয়ারম্যান সৈয়দ হুমায়ুন কবির সাজেদা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত সাজেদা ফাউন্ডেশন স্বাস্থ্যসেবা, কৃষি ও লাইভস্টক খাতের উন্নয়ন ছাড়াও ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *