বজ্রপাতে মৃত্যু
মার্চ ৩০, ২০২৬
সাত স্থানে সড়ক দুর্ঘটনায় নয়জনের প্রাণহানি
মার্চ ৩০, ২০২৬
বজ্রপাতে মৃত্যু
মার্চ ৩০, ২০২৬
সাত স্থানে সড়ক দুর্ঘটনায় নয়জনের প্রাণহানি
মার্চ ৩০, ২০২৬

নড়াইলে জ্বালানি তেল না দেয়ায় পেট্রল পাম্প ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যার অভিযোগ

জ্বালানি তেল না দেয়ায় নড়াইলে পেট্রল পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় গুরুতর আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গত শনিবার রাত ২টার দিকে সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের তুলারামপুর রেল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ফিলিং স্টেশনের মালিক একটি হত্যা মামলা করেছেন। মামলার আসামি ট্রাকচালক সুজাতকে যশোর থেকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে ট্রাকটি বেনাপোল থেকে জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার।

ট্রাকচাপায় নিহত নাহিদ সরদার (৩৩) সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের আকরাম সরদারের ছেলে। আহত জিহাদ মোল্যা (২৭) একই ইউনিয়নের চামরুল গ্রামের জহুর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যশোর-নড়াইল মহাসড়কের পাশে অবস্থিত তুলরামপুরে মেসার্স তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনে ডিজেল নিতে আসেন পেড়লী গ্রামের ট্রাকচালক সুজাত মোল্যা। পাম্পে তেল না থাকায় সরবরাহ করতে পারেননি ম্যানেজার নাহিদ সরদার। তেল না পেয়ে তার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান ট্রাকচালক। একপর্যায়ে ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার হুমকিও দেন তিনি। পরে রাত ২টার দিকে মোটরসাইকেলে নিজ গ্রাম পেড়লী যাচ্ছিলেন ম্যানেজার নাহিদ ও কর্মচারী জিহাদ। পাম্প থেকে ১০০ গজ দুরে গেলে পেছন দিয়ে এসে ট্রাকচালক সুজাত তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান ম্যানেজার নাহিদ সরদার। আহত অবস্থায় জিহাদ মোল্যাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে তুলারামপুর হাইওয়ে পুলিশের ওসি সেকেন্দর আলী বলেন, ‘বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *