তখনো জানতেন না পাকিস্তানি সৈন্যরা তার বন্ধু ও মধুর ক্যান্টিনের মালিক মধুসূদন দেকে হত্যা করেছে
মার্চ ২৫, ২০২৬
ঢাকার চারপাশে বাইপাস সড়ক, শহরে নির্মাণ হবে নতুন ওভারপাস ও আন্ডারপাস
মার্চ ২৫, ২০২৬
তখনো জানতেন না পাকিস্তানি সৈন্যরা তার বন্ধু ও মধুর ক্যান্টিনের মালিক মধুসূদন দেকে হত্যা করেছে
মার্চ ২৫, ২০২৬
ঢাকার চারপাশে বাইপাস সড়ক, শহরে নির্মাণ হবে নতুন ওভারপাস ও আন্ডারপাস
মার্চ ২৫, ২০২৬

ইরাকে মার্কিন ঘাঁটিতে ২৪ ঘণ্টায় ২৩ দফা হামলার দাবি

ইরাক ও পার্শ্ববর্তী অঞ্চলে মার্কিন স্থাপনাগুলো লক্ষ্য করে নজিরবিহীন হামলার দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী ‘দ্য ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’। গত ২৪ ঘণ্টায় অন্তত ২৩টি পৃথক অভিযান চালানোর দাবি করেছে এ মিলিশিয়া নেটওয়ার্কটি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গোষ্ঠীটির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের যোদ্ধারা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু ও শত্রু ঘাঁটি লক্ষ্য করে এসব হামলা পরিচালনা করেছে। অভিযানে কয়েক ডজন ড্রোন ও স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে দাবি করা হয়।

তবে এসব হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়েছে, সে বিষয়ে মার্কিন প্রতিরক্ষা দফতর বা সংশ্লিষ্ট কোনো পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। এ হামলার ঘটনা মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতাকে এক নতুন ও অনিশ্চিত মাত্রায় নিয়ে গেল বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *