
ঘুরতে নিয়ে ধর্ষণ, মুমূর্ষু অবস্থায় বাড়ির সামনে ফেলে পালাল সহপাঠী
মার্চ ২৪, ২০২৬
হাসিনার সব অপকর্মের লাইসেন্স ওয়ান ইলেভেন থেকে এসেছে: ফারুকী
মার্চ ২৪, ২০২৬পবিত্র ঈদুল ফিতরের ছুটির পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে থেকে সচিবালয়ে অফিস করছেন তিনি।
এর আগে ৭ দিনের টানা ছুটি শেষে মঙ্গলবার সকালে খুলেছে সচিবালয়সহ সব সরকারি অফিস, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান। ছুটি শেষে কর্মস্থলে ফিরে কর্মকর্তা-কর্মচারীরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলি করে ঈদের আমেজ ভাগাভাগি করছেন।
গত ২১ মার্চ সারাদেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়। পবিত্র এই উৎসব নির্বিঘ্নে পালনের জন্য গত ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট সাতদিন দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করেছিল সরকার।


