টানা তিন মাস পতনের পর জানুয়ারিতেও রফতানি কমেছে ২৫.২৫% ইউরোপে পোশাক রফতানি নিয়ে উৎকণ্ঠায় রফতানিকারকরা
মার্চ ২৪, ২০২৬
ট্রাম্পের দাবি ‘ফলপ্রসূ’ আলোচনা, তেহরানের অস্বীকার
মার্চ ২৪, ২০২৬
টানা তিন মাস পতনের পর জানুয়ারিতেও রফতানি কমেছে ২৫.২৫% ইউরোপে পোশাক রফতানি নিয়ে উৎকণ্ঠায় রফতানিকারকরা
মার্চ ২৪, ২০২৬
ট্রাম্পের দাবি ‘ফলপ্রসূ’ আলোচনা, তেহরানের অস্বীকার
মার্চ ২৪, ২০২৬

ঝড়ো হাওয়ার পূর্বাভাস, এ সপ্তাহে বাড়তে পারে তাপমাত্রা

ঈদের তৃতীয় দিন থেকে আগামী শুক্রবার পর্যন্ত পাঁচদিনে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বিভিন্ন স্থানে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি হতে পারে।

এ সময় গরম কিছুটা বাড়ার আভাস দেয় আবহাওয়া অধিদপ্তর।

রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের সীমান্ত এলাকার দু-এক জায়গায় গতকাল বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়। আবহাওয়া অধিদপ্তর বলেছে, গতকাল পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে টেকনাফে, ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে দিনাজপুরে, ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময়ে সিলেটে ৮ মিলিমিটার এবং দিনাজপুরে ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

পরবর্তী চারদিনের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি হতে পারে। আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

আগামীকালের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি হতে পারে। এদিন দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বৃহস্পতি ও শুক্রবার রংপুর বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি হতে পারে। এ দুইদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, এর পরের পাঁচদিন বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *