হরমুজ প্রণালি খুলে দিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ডোনাল্ড ট্রাম্পের
মার্চ ২৩, ২০২৬
হাবিবুল বাশারকে প্রধান করে জাতীয় দলের নতুন নির্বাচক প্যানেল ঘোষণা
মার্চ ২৩, ২০২৬
হরমুজ প্রণালি খুলে দিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ডোনাল্ড ট্রাম্পের
মার্চ ২৩, ২০২৬
হাবিবুল বাশারকে প্রধান করে জাতীয় দলের নতুন নির্বাচক প্যানেল ঘোষণা
মার্চ ২৩, ২০২৬

ইরান যুদ্ধ ভারতের জ্বালানি নিরাপত্তার জন্য উদ্বেগের: মোদি

করোনা মহামারির সময় ভারত যেভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করেছিল, এবারও দেশটিকে একইভাবে প্রস্তুত থাকতে হবে।

চলমান ইরান যুদ্ধ ভারতের জ্বালানি নিরাপত্তার ওপর চাপ সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার ভারতের পার্লামেন্টে দেয়া এক বক্তব্যে তিনি এ যুদ্ধের ফলে সৃষ্ট চ্যালেঞ্জগুলোকে করোনা মহামারির সময়ের পরিস্থিতির সঙ্গে তুলনা করেছেন।

নরেন্দ্র মোদি বলেন, করোনা মহামারির সময় ভারত যেভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করেছিল, এবারও দেশটিকে একইভাবে প্রস্তুত থাকতে হবে। তবে আসন্ন গ্রীষ্মে বিদ্যুতের বাড়তি চাহিদার বিষয়ে অভয় দিয়ে তিনি জানান, বর্তমানে দেশের বিদ্যুৎকেন্দ্রগুলোতে পর্যাপ্ত কয়লা মজুত রয়েছে এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এ ছাড়া দেশে সারের মজুতও পর্যাপ্ত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

শান্তির আহ্বান জানিয়ে মোদি বলেন, ‘এ যুদ্ধ মানবতার স্বার্থে নয়। ভারত সব পক্ষকেই শান্তিপূর্ণভাবে যুদ্ধ বন্ধ করার জন্য উৎসাহিত করছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *