ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে কঠোর হচ্ছে ডিএমপি
মার্চ ২৩, ২০২৬
দেশের সমস্ত পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাওয়ার শঙ্কার কথা জানালেন মালিকরা
মার্চ ২৩, ২০২৬
ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে কঠোর হচ্ছে ডিএমপি
মার্চ ২৩, ২০২৬
দেশের সমস্ত পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাওয়ার শঙ্কার কথা জানালেন মালিকরা
মার্চ ২৩, ২০২৬

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের নিচে, নিহত ৩

ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিন কিশোর নিহত হয়েছেন। রোববার বিকাল ৩টার দিকে মহাসড়কের কাঁঠালতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন দ্বাড়িয়াকান্দি গ্রামের সাব্বির ভুঁইয়ার ছেলে বিজয় (১৮), একই গ্রামের আব্দুল হাই রিপনের ছেলে জাবের হোসেন (১৮) ও খালেকারকান্দি গ্রামের রতীন্দ্র বর্মণের ছেলে জিৎ বর্মণ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল আরোহী তিন কিশোর দ্বাড়িয়াকান্দির দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে মোটরসাইকেলটি উল্টে গেলে পেছনে থাকা একটি পিকআপ মোটরসাইকেল আরোহীদের চাপা দেয়। ঘটনাস্থলেই দুইজন মারা যায়। মুমূর্ষু অবস্থায় জিৎ বর্মণকে প্রথমে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে সেখান থেকে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা রাত সাড়ে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *