দেশীয় চিনিকলগুলো চালু করা নতুন সরকারের জন্য কেন জরুরি
মার্চ ২২, ২০২৬
আকস্মিক অভিযানে গিয়ে হাসপাতাল সিলগালা করার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
মার্চ ২৩, ২০২৬
দেশীয় চিনিকলগুলো চালু করা নতুন সরকারের জন্য কেন জরুরি
মার্চ ২২, ২০২৬
আকস্মিক অভিযানে গিয়ে হাসপাতাল সিলগালা করার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
মার্চ ২৩, ২০২৬

আন্তর্জাতিক বাজারে আকস্মিক তেলের ব্যাপক দরপতন

ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল ১৭ ডলার কমে ৯৬ ডলারে নেমে এসেছে। অর্থাৎ ব্রেন্টের দাম কমেছে ১৫ শতাংশ। অপরদিকে ইউএস টেক্সাস ইন্টারমেডিয়েটের দাম প্রতি ব্যারেল ১৩ ডলার কমে গেছে।

ইরানের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে আগামী ৫দিনের জন্য হামলার পরিকল্পনা স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৩ মার্চ) তার ঘোষণার পর আকস্মিকভাবে আন্তর্জাতিক তেলের বাজারে ব্যাপক দরপতন হয়েছে। এরই মধ্যে তেলের দাম গড়ে ১৩ শতাংশ কমে গেছে। খবর আল জাজিরা।

ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল ১৭ ডলার কমে ৯৬ ডলারে নেমে এসেছে। অর্থাৎ ব্রেন্টের দাম কমেছে ১৫ শতাংশ। অপরদিকে ইউএস টেক্সাস ইন্টারমেডিয়েটের দাম প্রতি ব্যারেল ১৩ ডলার কমে গেছে। যা আগের দামের তুলনায় ১৩ দশমিক ৫ শতাংশ কম। বর্তমানে এ তেল প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে ৮৫ দশমিক ২৮ শতাংশ।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথ হামলা চালানোর পর এবং ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার পর প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলার ছাড়ায়। যা এক পর্যায়ে ১০৬ ডলার পর্যন্ত ছুয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *