
পদ্মা সেতুতে তিনদিনে ১২ কোটি টাকার টোল আদায়: সেতু কর্তৃপক্ষ
মার্চ ২০, ২০২৬
জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
মার্চ ২০, ২০২৬দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনা ও সম্প্রতি কাবুলে ভয়াবহ প্রাণঘাতী হামলার পর ঈদুল ফিতর উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান।
সৌদি আরব, কাতার ও তুরস্কের অনুরোধে এবং সদিচ্ছার নিদর্শন হিসেবে দুই দেশ এ সিদ্ধান্ত নিয়েছে। বুধবার মধ্যরাত থেকে শুরু হয়ে এ বিরতি ২৩ মার্চ মধ্যরাত পর্যন্ত মোট পাঁচদিন কার্যকর থাকবে।
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার ও তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ পৃথক বার্তায় এ বিরতির কথা নিশ্চিত করেছেন। পাকিস্তান জানিয়েছে, এ সময়ের মধ্যে যদি কোনো আন্তঃসীমান্ত হামলা বা ড্রোন হামলা হয়, তবে তারা আবারো অভিযান শুরু করবে। একইভাবে তালেবানও জানিয়েছে, যেকোনো আগ্রাসনের জবাব দিতে তারা প্রস্তুত।
এ যুদ্ধবিরতির ঘোষণাটি আসার মাত্র দুদিন আগে কাবুলের ক্যাম্প ফিনিক্স নামের একটি সাবেক ন্যাটো ঘাঁটিতে (যা বর্তমানে মাদক পুনর্বাসন কেন্দ্র হিসেবে ব্যবহৃত) ভয়াবহ বিমান হামলা চালায় পাকিস্তান। এ হামলাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে বিবাদ তুঙ্গে পৌঁছায়। তালেবান সরকারের দাবি, সোমবার (১৬ মার্চ) রাতের ওই হামলায় ৪০০ জনের বেশি মানুষ নিহত এবং ২৬৫ জন আহত হয়েছে। তাদের মতে, এটি একটি বেসামরিক পুনর্বাসন কেন্দ্র ছিল। ইসলামাবাদ এ অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, তারা কোনো বেসামরিক কেন্দ্রে নয়, বরং সন্ত্রাসীদের গোলাবারুদ, ড্রোন ও আত্মঘাতী হামলাকারীদের প্রশিক্ষণ কেন্দ্রে আঘাত হেনেছে।


