ভোলায় ঝড়ে লণ্ডভণ্ড চরাঞ্চল ঈদের আগে ঘরহারা অর্ধশত পরিবার
মার্চ ১৮, ২০২৬
লারিজানির নিহতের খবর নিশ্চিত করলেন ইরানের জ্যেষ্ঠ রাজনীতিবিদ
মার্চ ১৮, ২০২৬
ভোলায় ঝড়ে লণ্ডভণ্ড চরাঞ্চল ঈদের আগে ঘরহারা অর্ধশত পরিবার
মার্চ ১৮, ২০২৬
লারিজানির নিহতের খবর নিশ্চিত করলেন ইরানের জ্যেষ্ঠ রাজনীতিবিদ
মার্চ ১৮, ২০২৬

যমুনা ও পদ্মা সেতু গাড়ি পারাপার ৬৯ হাজার, টোল আদায় প্রায় সাড়ে ৬ কোটি

যমুনা ও পদ্মা সেতু দিয়ে মানুষ বাড়ি ফিরতে শুরু করেছে।

গতকাল পদ্মা সেতুর উত্তর টোল প্লাজার মুন্সিগঞ্জের লৌহজং এলাকায় যাত্রীবাহী দূরপাল্লার বাস, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের বাড়তি চাপ রয়েছে। তবে অন্যান্য বছরের মতো ছুটি শুরুর প্রথম দিনে টোল প্লাজা অভিমুখে বড় জটলা নেই। একই অবস্থা যমুনা সেতুর টোল প্লাজায়। এ দুই সেতুতে একদিনে ৬৯ হাজারের বেশি গাড়ি পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে প্রায় প্রায় সাড়ে ছয় কোটি। পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ নিলয় ও যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

পদ্মা সেতু দিয়ে গত সোমবার রাত ১২টা থেকে গতকাল রাত আটটা পর্যন্ত মাওয়া ও জাজিরা প্রান্ত দিয়ে ৩২ হাজার ২৬৩টি যানবাহন পারাপার করা হয়। এ সময় টোল আদায় হয়েছে ৩ কোটি ৪৮ লাখ ৭৫ হাজার ৯৫০ টাকা। এর মধ্যে মাওয়া প্রান্ত দিয়ে যানবাহন পারাপার হয়েছে ২২ হাজার ৯৮০টি। এ সময়ের মধ্যে জাজিরা প্রান্ত দিয়ে ১০ হাজার ২৮৩টি যানবাহন পারাপার হয়।

সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ নিলয় জানান, মাওয়া প্রান্তের টোল প্লাজা হয়ে যানবাহন চলাচল অনেক বেড়ে গেছে। অন্যান্য দিনের তুলনায় গতকাল সকালে যানবাহনের চাপ থাকলেও কোনো লম্বা লাইন বা কোনো যানজট ছিল না। স্বস্তিতেই যাত্রী ও যানবাহন পর্যায়ক্রমে দ্রুত টোলপ্লাজা অতিক্রম করেছে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় যমুনা সেতুর ওপর দিয়ে ৩৫ হাজার ৬৫৮টি যানবাহন পারাপার হয়েছে। এতে মোট টোল আদায় হয়েছে ২ কোটি ৮৪ লাখ ৪৯ হাজার ৭০০ টাকা।

সেতু কর্তৃপক্ষ সূত্র জানায়, ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ৬৫৮টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে ঢাকাগামী ১৫ হাজার ৫৮৩টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪১ লাখ ৬৫ হাজার ২০০ টাকা। অন্যদিকে উত্তরবঙ্গগামী ২০ হাজার ৭৫টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪২ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা।

এ বিষয়ে জানতে চাইলে যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, আগে থেকে মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশ দিয়ে নয়টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে দুই পাশেই দুটি করে বুথ দিয়ে আলাদাভাবে মোটরসাইকেল পারাপার হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *