সিকিউরিটিজ আইন লঙ্ঘন পাঁচ ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে বিএসইসির জরিমানা
মার্চ ১৭, ২০২৬
প্রাইম ব্যাংকের এএমডি হলেন এম নাজিম এ চৌধুরী
মার্চ ১৭, ২০২৬
সিকিউরিটিজ আইন লঙ্ঘন পাঁচ ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে বিএসইসির জরিমানা
মার্চ ১৭, ২০২৬
প্রাইম ব্যাংকের এএমডি হলেন এম নাজিম এ চৌধুরী
মার্চ ১৭, ২০২৬

ব্যাংক ও ডিজিটাল পেমেন্ট-সংক্রান্ত প্রতিষ্ঠানে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ গঠনের নির্দেশ

নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেন বাড়াতে দেশের সব ব্যাংক ও ডিজিটাল পেমেন্টসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে আলাদা ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আগামী ৩১ মার্চের মধ্যে এ ইউনিট গঠন করে বিস্তারিত তথ্য কেন্দ্রীয় ব্যাংকে জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে গতকাল এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।

সার্কুলারে বলা হয়, নগদ অর্থের ব্যবহার হ্রাস এবং প্রান্তিক গ্রাহকদের কাছে ডিজিটাল লেনদেনের সুবিধা পৌঁছে দিতে সরকার ও কেন্দ্রীয় ব্যাংক পেমেন্ট ব্যবস্থাকে ধাপে ধাপে ক্যাশলেস, ডিজিটাল ও অন্তর্ভুক্তিমূলক করার উদ্যোগ নিয়েছে। এটি বাস্তবায়ন, তদারকি ও সমন্বয় জোরদার করতে ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রোভাইডার, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) এবং পেমেন্ট সিস্টেম অপারেটরদের (পিএসও) প্রধান কার্যালয়ে পূর্ণাঙ্গ ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপন করতে হবে।

ব্যাংকের ক্ষেত্রে এ ইউনিটের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন পেমেন্ট সিস্টেম কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট উপব্যবস্থাপনা পরিচালক বা সমপর্যায়ের কর্মকর্তা। এমএফএস, পিএসপি ও পিএসও প্রতিষ্ঠানের ক্ষেত্রে দায়িত্বে থাকবেন ব্যবস্থাপনা পরিচালকের এক ধাপ নিচের কর্মকর্তা। এছাড়া ইউনিটে ব্যাংকের ক্ষেত্রে কমপক্ষে চারজন এবং এমএফএস, পিএসপি ও পিএসও প্রতিষ্ঠানে কমপক্ষে দুজন কর্মকর্তা রাখতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে যোগাযোগের জন্য ব্যাংকে উপমহাব্যবস্থাপক বা সমপর্যায়ের একজন কর্মকর্তা ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।

কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে আরো বলা হয়, ইউনিটগুলোর প্রধান দায়িত্ব হবে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণে বাংলাকিউআর, পিওএস, কার্ড ও অনলাইন পেমেন্ট ব্যবহারে লক্ষ্যভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন। একই সঙ্গে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিজস্ব অ্যাপে গ্রাহক নিবন্ধন বৃদ্ধি, মার্চেন্ট অনবোর্ডিং জোরদার, শাখা পর্যায়ে কার্যক্রম তদারকি এবং নিয়মিত প্রতিবেদন তৈরির কাজ করবে ইউনিটগুলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *