
পাঁচ স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৬
মার্চ ১৭, ২০২৬সুনামগঞ্জে শিলাবৃষ্টিতে আক্রান্ত হাওরের ফসল আগাম বন্যার শঙ্কা
মার্চ ১৭, ২০২৬স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ‘প্রথম পর্যায়ে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় তিন হাজারের বেশি কৃষকের হাতে কার্ড তুলে দেয়া হবে।
সবকিছু ঠিক থাকলে আগামী পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে। নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এরই মধ্যে বিতরণ করা হয়েছে ফ্যামিলি কার্ড, ইমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সেবাইতদের ভাতা। কৃষকদের ঋণ মওকুফ করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের জন্য প্রয়োজনীয় সব কার্যক্রম হাতে নেয়া হবে।’
গতকাল দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ বাজার এলাকায় বিলহামলা খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তত্ত্বাবধায়ক প্রকৌশলী আরিফুর রহমান, নির্বাহী প্রকৌশলী মাহমুদ হাসান, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলামসহ স্থানীয় বিএনপির নেতারা।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘বিলহামলা খাল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দূরদর্শী উদ্যোগের স্মারক। এ খাল পুনঃখনন হলে এলাকার কৃষি ও সেচ ব্যবস্থা আরো শক্তিশালী হবে। বিএনপি জনগণের রায়ে বিশ্বাসী বলেই জনগণের দোরগোড়ায় উন্নয়ন পৌঁছে দিচ্ছে।’
বগুড়া পাউবো সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে বিলহামলা খালটির প্রায় তিন কিলোমিটার খনন করা হবে। খাল খননে শ্রমিক ও স্বেচ্ছাশ্রমে স্থানীয় যুবকরা অংশগ্রহণ করবেন।


