
আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরল সংবিধানে, আগামী নির্বাচন থেকে কার্যকর
মার্চ ১৬, ২০২৬
৯৮তম অস্কার মাতৃত্বের ‘বিউটিফুল কেয়স’ উৎসর্গ করলেন সেরা অভিনেত্রী জেসি বাকলি
মার্চ ১৬, ২০২৬গাজীপুর, পঞ্চগড়, কুষ্টিয়া, নেত্রকোনা ও চাঁপাইনবাবগঞ্জে নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।
এসব জেলায় আগের ডিসিদের প্রত্যাহারের ১৩ দিন পর নতুন কর্মকর্তাদের ডিসি হিসেবে পদায়ন করে গতকাল প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. নূরুল করিম ভূঁইয়াকে গাজীপুর, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক (উপসচিব) আবু ছালেহ মো. মুসা জঙ্গীকে চাঁপাইনবাবগঞ্জ, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব শুকরিয়া পারভীনকে পঞ্চগড়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. তৌহিদ বিন হাসানকে কুষ্টিয়া এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব খন্দকার মুশফিকুর রহমানকে নেত্রকোনার ডিসি নিয়োগ দেয়া হয়েছে।
এর আগে গত ১ মার্চ এ পাঁচ জেলার প্রশাসকদের (ডিসি) প্রত্যাহার করে সরকার।


