
হরমুজ প্রণালী ঘিরে বাড়ছে উত্তেজনা: যুদ্ধ আরো বিস্তৃত করার হুঁশিয়ারি ইরানের
মার্চ ১৫, ২০২৬
শ্রীকাইল থেকে গ্রিডে দৈনিক যুক্ত হলো আরো ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস
মার্চ ১৫, ২০২৬বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজে শিরোপার নিষ্পত্তি হবে আজ।
মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বেলা ২টা ১৫ মিনিটে শুরু হবে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচের খেলা।
বুধবার পাকিস্তানকে ১১৪ রানে অলআউট করে দেয়ার পর ২০৯ বল ও ৮ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ। শুক্রবার দ্বিতীয় ম্যাচে ফল সম্পূর্ণ উল্টে যায়। ২৭৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বৃষ্টিবাধায় পড়ে বাংলাদেশ। পরে ৩২ ওভারে ২৪৩ রানের সংশোধিত টার্গেটে ১১৪ রানে শেষ মেহেদী হাসান মিরাজের দল। আধিপত্য করে তুলে নেয়া এ জয়ে সিরিজেও দারুণভাবে ফিরে এসেছে সফরকারীরা। এখন দুই দলেরই সামনে সমান সুযোগ। সিরিজটা এখন ১-১-এ সমতায়। আজ তাই সিরিজ জিততে মরিয়া হয়ে খেলবে দুই দল।
এদিকে দ্বিতীয় ম্যাচে রানআউটের পর অতিরিক্ত প্রতিক্রিয়া দেখিয়ে শাস্তি পেলেন পাকিস্তানের ব্যাটসম্যান সালমান আগা। গতকাল বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ভালো ব্যাট করে ফিফটি তুলে নেন সালমান। হঠাৎই তিনি রানআউট হয়ে যান। রানআউটের পর গ্লাভস ও হেলমেট মাটিতে ছুড়ে মারেন। এ ঘটনায় পাকিস্তানি ব্যাটসম্যানকে তিরস্কার ও একটি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে। ম্যাচ রেফারি নিয়ামুর রশীদের আরোপ করা ‘অ্যাবিউজিং অব ক্রিকেট ইকুইপমেন্ট’ অভিযোগ সালমান মেনে নেয়ায় এ নিয়ে আর শুনানির প্রয়োজন হয়নি।
পাকিস্তান ইনিংসের ৩৯তম ওভারে স্পিনার মেহেদী হাসান মিরাজের বল সোজাসুজি খেলেন মোহাম্মদ রিজওয়ান। পা দিয়ে বলটি থামিয়ে দেন বোলার মিরাজ। কাছাকাছি জায়গায় থাকা সালমান-মিরাজ দুজনই একই সময়ে বলের দিকে হাত বাড়ালেও মিরাজই বলটি আগে তুলে নেন, এরপর থ্রো করে ভেঙে দেন স্টাম্প। তৃতীয় আম্পায়ার সালমানকে রানআউট ঘোষণা করেন। এমন আউটে বিস্মিত সালমান সঙ্গে সঙ্গেই মিরাজের প্রতি নিজের অসন্তোষ জানান। তৃতীয় আম্পায়ার আউটের সিদ্ধান্ত জানানোর আগেই মাঠের ভেতর হেলমেট ও গ্লাভস মাটিতে ছুড়ে মারেন সালমান।
এখানেই শেষ নয়, ক্ষুব্ধ হয়েই ড্রেসিং রুমে ফেরেন সালমান আগা। বাউন্ডারি সীমানা পার করে আরো একবার গ্লাভস ও হেলমেট ছুড়ে মারেন পাকিস্তান টি-টোয়েন্টি দলনায়ক। লিটন কুমার দাসের সঙ্গেও এ সময় তাকে তর্কে জড়াতে দেখা যায়। এসব কারণেই তিনি শাস্তি পেলেন।
সালমানের বিতর্কিত রানআউটের ম্যাচে শেষ হাসি হাসে পাকিস্তান। শুক্রবার বৃষ্টিতে খেলা দীর্ঘক্ষণ বন্ধ থাকার পর বাংলাদেশের সামনে সংশোধিত টার্গেট দাঁড়ায় ৩২ ওভারে ২৪৩ রান। স্বাগতিকরা অসহায় আত্মসমর্পণ করে ২৩.৩ ওভারে ১১৪ রানে অলআউট হয়ে যায়। কাকতালীয়ভাবে প্রথম ওয়ানডে ম্যাচে পাকিস্তানকে ১১৪ রানে অলআউট করে বাংলাদেশ!
অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে পাকিস্তানকে জেতান মাজ সাদাকাত। আগে ব্যাট করতে নেমে ৪৬ বলে ৭৫ রান করে পাকিস্তানকে ২৭৪ রানের পুঁজি গড়তে সাহায্য করেন তিনি। এছাড়া সালমান আগা ৬২ বলে ৬৪ ও মোহাম্মদ রিজওয়ান ৫৯ বলে ৪৪ রান করেন। এরপর ঘূর্ণি বলে জাদু দেখান সাদাকাত। ২৩ রানে ৩ উইকেট নেন তিনি। পেসম্যান হারিস রউফ ২৬ রানে ৩টি ও শাহিন শাহ আফ্রিদি ২২ রানে ২টি উইকেট নেন। প্রতিটি বিভাগেই বাংলাদেশকে পর্যুদস্ত করে সফরকারীরা।
ওয়ানডেতে হেড টু হেডে পাকিস্তান আগে থেকেই বেশ এগিয়ে। এখন পর্যন্ত ৪১টি ম্যাচ খেলে মাত্র ৬টি জিতেছে টাইগাররা, পাকিস্তান জিতেছে ৩৫টি। বাংলাদেশের মাটিতে ১৯টি ওয়ানডের মধ্যে ১৫টি জিতেছে পাকিস্তান, চারটি জিতেছে স্বাগতিকরা। বাংলাদেশের মাঠে চার সিরিজের তিনটি পাকিস্তান ও একটি বাংলাদেশ জিতেছে।


