
সরকার জাতিকে জুলাই গণ-অভ্যুত্থান ভুলিয়ে দিতে চায়: মামুনুল হক
মার্চ ১২, ২০২৬
মার্কিন রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন, দুই সেনা আহত
মার্চ ১২, ২০২৬পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপির জন্য আগামী ৫ বছর কাজ করা সহজ হবে না। ‘বট বাহিনী’কে কঠোরভাবে প্রতিরোধ করতে হবে।
বুধবার (১১ মার্চ) জিয়া সাইবার ফোর্সের (জেডসিএফ) ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীতে ইফতার ও আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এমনটা বলেন। অনুষ্ঠানে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে জেডসিএফ। একইসাথে আগামীতে প্রচার বাড়ানো ও অপপ্রচার রোধ করার দায়িত্ব নিতে হবে সংগঠনটিকেই।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম মিল্টনসহ অনেকে।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে ডিজিটাল পরিসরে সংগঠনটি জাতীয়তাবাদী আদর্শ প্রচার এবং অনলাইন অ্যাক্টিভিজমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও দেশের স্বার্থে দায়িত্বশীল ডিজিটাল কার্যক্রম জোরদারের আহ্বান জানান তারা।


