খণ্ডিতভাবে নয়, আমরা চাই প্যাকেজ —বিরোধীদলীয় নেতা
মার্চ ১২, ২০২৬
রয়টার্স এক্সক্লুসিভ ইরানে সরকার পতনের কোনো ঝুঁকি এখন নেই: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন
মার্চ ১২, ২০২৬
খণ্ডিতভাবে নয়, আমরা চাই প্যাকেজ —বিরোধীদলীয় নেতা
মার্চ ১২, ২০২৬
রয়টার্স এক্সক্লুসিভ ইরানে সরকার পতনের কোনো ঝুঁকি এখন নেই: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন
মার্চ ১২, ২০২৬

জুলাই সনদে সম্মত সবই ধারণ করব —সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘জুলাই জাতীয় সনদে যা কিছু আমরা সম্মত হয়েছি, তার সবকিছুই ধারণ করব। শহীদদের আকাঙ্ক্ষা পূরণ ও জনসাধারণের প্রত্যাশা নিয়ে আমরা কথা বলব।’

জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা শেষে গতকাল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি সংসদীয় বিধি মোতাবেক স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথবাক্য পাঠ করাবেন। এরপর অধিবেশন বসবে, সেই অধিবেশনে প্রথমে সভাপতিমণ্ডলীর প্যানেল ঘোষণা করা হবে। এরপর শোক প্রস্তাব আসবে এবং শোক প্রস্তাবের ওপর আলোচনা হবে।’

সালাহউদ্দিন আহমদ বলেন, অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ অধিবেশন চলাকালীন সংসদে আইনমন্ত্রী উপস্থাপন করবেন। কার্যোপদেষ্টা কমিটিসহ বেশ কয়েকটি সংসদীয় কমিটিও গঠন করা হবে। প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেয়ার কথা রয়েছে। কার্যোপদেষ্টা কমিটির বৈঠক পরদিন অনুষ্ঠিত হবে এবং ১৫ মার্চ অধিবেশন আরো একদিন চলার পর বিরতি হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *