ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
মার্চ ৭, ২০২৬
ইবি শিক্ষিকা হত্যাকাণ্ডে অভিযুক্ত দুই শিক্ষক ও এক কর্মকর্তা বরখাস্ত
মার্চ ৭, ২০২৬
ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
মার্চ ৭, ২০২৬
ইবি শিক্ষিকা হত্যাকাণ্ডে অভিযুক্ত দুই শিক্ষক ও এক কর্মকর্তা বরখাস্ত
মার্চ ৭, ২০২৬

খুলনায় ৫ বিদেশী পিস্তলসহ নারী আটক

কেএমপির লবণচরা থানার ওসি মো. তুহিনুজ্জামান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের যৌথ উদ্যোগে ওই এলাকায় চেকপোস্ট বসানো হয়েছিল। সেখানে একটি গাড়িতে থাকা এক নারীকে সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয়। পরে তার কাছ থেকে পাঁচটি বিদেশী পিস্তল ও ৯৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

খুলনা নগরের লবণচরা থানার নিজখামার এলাকায় এক নারীর কাছ থেকে পাঁচটি বিদেশী পিস্তল ও ৯৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, শনিবার সকালে নিজখামার এলাকায় পরিচালিত একটি চেকপোস্ট তল্লাশিতে সুরাইয়া পারভীন সুমী (৩৭) নামে ওই নারীকে আটক করা হয়। তিনি সাতক্ষীরা জেলার সদরের বাটকেখালী এলাকার মৃত আশারাফ উদ্দীনের মেয়ে।

কেএমপির লবণচরা থানার ওসি মো. তুহিনুজ্জামান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের যৌথ উদ্যোগে ওই এলাকায় চেকপোস্ট বসানো হয়েছিল। সেখানে একটি গাড়িতে থাকা এক নারীকে সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয়। পরে তার কাছ থেকে পাঁচটি বিদেশী পিস্তল ও ৯৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

উদ্ধার অস্ত্রগুলোর মধ্যে জাপানি ও ব্রিটিশ তৈরি পিস্তল রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে আটক নারী কার কাছ থেকে অস্ত্রগুলো পেয়েছেন কিংবা কোথায় নেয়া হচ্ছিল সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ওসি বলেন, ধারণা করা হচ্ছে এটি অবৈধ অস্ত্রের একটি বড় চালান। এ ব্যাপারে কেএমপির লবণচরা থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

পরে খবর পেয়ে কেএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি তদারকি করেন। এ সময় তাজুল ইসলাম বলেন, চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় ওই নারীর কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *