গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ
মার্চ ৭, ২০২৬
জ্বালানি সংকটে ব্যাহত হওয়ার শঙ্কা পুলিশের প্যাট্রোলিং কার্যক্রম
মার্চ ৭, ২০২৬ঈদ সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন চট্টগ্রামের জারদৌসি ও কারচুপি কারিগররা। কাঠের ফ্রেমে টান টান করে আটকানো হয়েছে কাপড়।
এরপর কাপড়ের ওপর নলি, পাল মতি, জরি, রেশমি সুতা, কাটা পাথর, গ্লাস ও ফেব্রিকস গ্লু দিয়ে নকশার কাজ করছেন কারিগররা। নিপুণ হাতের ছোঁয়ায় থ্রি-পিস, শাড়ি, ফতুয়া ও পাঞ্জাবিতে ঝলমলে নকশা তুলছেন তারা। বংশপরম্পরায় চলে আসা এ শিল্পে মিশে আছে কারিগরদের নিরলস পরিশ্রম আর একাগ্রতা। প্রতিটি ফোঁড়ে যেমন নান্দনিকতা ফুটে উঠছে, তেমনি প্রতিটি নকশায় জড়িয়ে আছে একেকটি শ্রমিকের জীবন সংগ্রামের গল্প। আধুনিক যুগেও ঝাউতলার এ কারিগররা তাদের হাতের নিপুণ কারুকাজে টিকিয়ে রেখেছেন ঐতিহ্যবাহী কারচুপি শিল্পকে।


