যানবাহনে জ্বালানি সরবরাহের সীমা বেঁধে দিল বিপিসি
মার্চ ৬, ২০২৬
ইরান যুদ্ধের কারণে রুশ জ্বালানির চাহিদা বেড়েছে: ক্রেমলিন
মার্চ ৬, ২০২৬ঈদুল ফিতর উপলক্ষে পূর্বঘোষিত ছুটির পাশাপাশি ১৮ মার্চও ছুটির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
গতকাল সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে এ প্রস্তাব উপস্থাপন করা হলে তা অনুমোদন দেয়া হয়। এর ফলে এবার কার্যত ছুটি হবে মোট সাতদিন।
চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ ঈদুল ফিতর হতে পারে। সম্ভাব্য এ তারিখ ধরে আগেই পাঁচদিনের ছুটির তারিখ নির্ধারণ করে রেখেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। সে অনুযায়ী ১৯-২৩ মার্চ পর্যন্ত এ ছুটি নির্ধারণ করা ছিল।
এর মধ্যে ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। এছাড়া ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা ছিল।
এখন ১৮ মার্চ ছুটি হওয়ায় ঈদের আগে ছুটি হবে চারদিন। কারণ ১৭ মার্চ পবিত্র শবেকদরের ছুটি হওয়ার কথা। ফলে ঈদের দিন এবং পরের দুদিন মিলিয়ে এবার ঈদের মোট ছুটি হবে সাতদিন।


