শুক্রবারে পেট্রোলপাম্পে তীব্র ভিড়, জ্বালানি তেল সংগ্রহে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা
মার্চ ৬, ২০২৬
যানবাহনে জ্বালানি সরবরাহের সীমা বেঁধে দিল বিপিসি
মার্চ ৬, ২০২৬
শুক্রবারে পেট্রোলপাম্পে তীব্র ভিড়, জ্বালানি তেল সংগ্রহে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা
মার্চ ৬, ২০২৬
যানবাহনে জ্বালানি সরবরাহের সীমা বেঁধে দিল বিপিসি
মার্চ ৬, ২০২৬

যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন ফেব্রুয়ারিতে ৪৪৮ দুর্ঘটনায় সড়কে নিহত ৪৪৭

১৫১টি মটরসাইকেল দুর্ঘটনায় নিহত ও আহত যথাক্রমে ১৬৭ ও ১৩৭ জন। যা মোট দুর্ঘটনার ৩৩ দশমিক ৭ শতাংশ, নিহতের ৩৭ দশমিক ৩৬ ও আহতের ১১ দশমিক ৬ শতাংশ

গত মাসে দেশের গণমাধ্যমগুলোয় ৪৪৮টি সড়ক দুর্ঘটনার খবর প্রকাশ হয়েছে। এসব দুর্ঘটনায় ৪৪৭ নিহত ও ১ হাজার ১৮১ জন আহত হয়েছেন। ফেব্রুয়ারিতে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে ১১৩টি, নিহত ও আহত যথাক্রমে ১১৫ ও ৩৮৭ জন। সবচেয়ে কম সড়ক দুর্ঘটনার বিভাগ বরিশাল, ২২টি দুর্ঘটনায় ১৯ নিহত ও ৮৫ জন আহত হয়েছেন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেল এসব তথ্য দিয়েছে।

সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত প্রতিবেদনটি প্রকাশ হয়েছে আজ। দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত সড়ক, রেল ও নৌ পথের দুর্ঘটনার সংবাদ পর্যবেক্ষণ করে এ প্রতিবেদন তৈরি হয়েছে।

এ সময়ে রেলপথে ৩৪টি দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ১১ আহত, নৌ পথে ৬টি দুর্ঘটনায় নিহত ৪ ও আহত ৫ জন। সড়ক, রেল ও নৌপথে সর্বমোট ৪৮৮টি দুর্ঘটনায় ৪৭৭ নিহত ও ১১৯৭ জন আহত হয়েছেন।

১৫১টি মটরসাইকেল দুর্ঘটনায় নিহত ও আহত যথাক্রমে ১৬৭ ও ১৩৭ জন। যা মোট দুর্ঘটনার ৩৩ দশমিক ৭ শতাংশ, নিহতের ৩৭ দশমিক ৩৬ ও আহতের ১১ দশমিক ৬ শতাংশ।

ফেব্রুয়ারিতে দুর্ঘটনায় কবলিত ৬৮টি যানবাহনের পরিচয় মিলেছে। এর মধ্যে ২৬ দশমিক ৩৪ শতাংশ মটরসাইকেল, ২৩ দশমিক ৭২ শতাংশ ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান ও লরি, ১৫ দশমিক ২৮ শতাংশ বাস, ১৪ দশমিক ২৬ শতাংশ ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক, ৪ দশমিক ৮ শতাংশ সিএনজিচালিত অটোরিকশা, ৮ দশমিক ৮৭ শতাংশ নছিমন-করিমন-মাহিন্দ্রা-ট্রাক্টর ও লেগুনা, ৬ দশমিক ৪৭ শতাংশ কার-জিপ-মাইক্রোবাস।

সংগঠিত দুর্ঘটনার ৪১ দশমিক ৭৪ শতাংশ গাড়ি চাপা দেয়ার ঘটনা, ৩৩ দশমিক ২৫ শতাংশ মুখোমুখি সংঘর্ষ, ১৭ দশমিক ১৮ শতাংশ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে, ৬ দশমিক ৪৭ শতাংশ বিবিধ কারণে, দশমিক ২২ চাকায় ওড়না পেঁচিয়ে এবং ১ দশমিক ১১ শতাংশ ট্রেন-যানবাহনের সংঘর্ষে ঘটে।

দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা যায়, গত মাসে সংগঠিত দুর্ঘটনার ৪২ দশমিক ৬৩ শতাংশ জাতীয় মহাসড়কে, ২৫ দশমিক ৪৪ শতাংশ আঞ্চলিক মহাসড়ক ও ২৭ শতাংশ ফিডার রোডে সংঘটিত হয়েছে। এছাড়া সারা দেশে মোট দুর্ঘটনার ৩ দশমিক ৩৪ শতাংশ ঢাকা মহানগরীতে, দশমিক ৪৪ শতাংশ চট্টগ্রাম মহানগরীতে ও ১ দশমিক ১১ শতাংশ রেলক্রসিংয়ে সংগঠিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *