মেহেরপুরে জ্বালানি তেল মজুদ করছেন ভোক্তারা কৃত্রিম সংকটের আশঙ্কা
মার্চ ৬, ২০২৬
মুন্সিগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়াল দুই পক্ষ
মার্চ ৬, ২০২৬
মেহেরপুরে জ্বালানি তেল মজুদ করছেন ভোক্তারা কৃত্রিম সংকটের আশঙ্কা
মার্চ ৬, ২০২৬
মুন্সিগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়াল দুই পক্ষ
মার্চ ৬, ২০২৬

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে তিন প্রার্থীই বৈধ

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিএনপি ও জামায়াতসহ তিন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

গতকাল সকালে জেলা নির্বাচন কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।

বগুড়ার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফজলুল করিম জানান, উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা। জামায়াতের প্রার্থী হিসেবে রয়েছেন শহর জামায়াতের আমির মো. আবিদুর রহমান সোহেল। এছাড়া বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন আল আমিন তালুকদার।’

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া-৬ (সদর) ও ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন। পরে তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দিলে নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে উপনির্বাচনের তফসিল দেয়। এ আসনে আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *