
রাষ্ট্রদূত হচ্ছেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা
মার্চ ৫, ২০২৬
ইরানে মেয়েদের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র দায়ী, ইঙ্গিত সামরিক তদন্তে
মার্চ ৬, ২০২৬চলতি মার্চ মাসের প্রথম ৩ দিনে দেশে এসেছে ৫৭ কোটি ৫০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। সেই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১৯ কোটি ১৭ লাখ ডলার।
বুধবার (৪ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত বছরের একই সময়ে এসেছিল ২৮ কোটি ৬০ লাখ ডলার।
যা বছর ব্যবধানে বেড়েছে। চলতি অর্থবছরের জুলাই থেকে ৩ মার্চ পর্যন্ত দেশে এসেছে ২ হাজার ৩০২ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ২২ দশমিক ৬০ শতাংশ।
এর আগে গত ফেব্রুয়ারি মাসে দেশে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।
জানুয়ারি এসেছে ইতিহাসে কোনো এক মাসে তৃতীয় সর্বোচ্চ ও চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। এদিকে, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।


