কক্সবাজার সমুদ্রসৈকতে একের পর এক ভেসে আসছে মৃত কচ্ছপ
মার্চ ৪, ২০২৬
হাতিয়ার ৪১ কমিউনিটি ক্লিনিকই পরিত্যক্ত, বারান্দা কিংবা দোকানে বসে চলে স্বাস্থ্যসেবা
মার্চ ৪, ২০২৬
কক্সবাজার সমুদ্রসৈকতে একের পর এক ভেসে আসছে মৃত কচ্ছপ
মার্চ ৪, ২০২৬
হাতিয়ার ৪১ কমিউনিটি ক্লিনিকই পরিত্যক্ত, বারান্দা কিংবা দোকানে বসে চলে স্বাস্থ্যসেবা
মার্চ ৪, ২০২৬

চুক্তিতে চার সচিব নিয়োগ দিল সরকার

সরকারের গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয় ও তিনটি বিভাগে সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

গতকাল পৃথকভাবে জারি করা চারটি প্রজ্ঞাপনে চার সচিবের নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, কৃষি মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দেয়া হয়েছে রফিকুল আই মোহাম্মদ, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব পদে নিয়োগ দেয়া হয়েছে কামরুজ্জামান চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের সচিব পদে নিয়োগ দেয়া হয়েছে শহিদুল হাসান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সচিব পদে নিয়োগ দেয়া হয়েছে আব্দুল খালেককে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের চুক্তিতে তাদের নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করা হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

অন্তর্বর্তী সরকারের সময় চুক্তিতে নিয়োগ পাওয়া নয়জন সচিবের নিয়োগ গত ২৩ ফেব্রুয়ারি বাতিল করেছে বিএনপি সরকার। একই দিন তিনজন সচিবকে দপ্তর থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। এসব পদে চুক্তিতে নিয়োগ দেয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *