
মধ্যপ্রাচ্যে হামলায় ২ বাংলাদেশী নিহত, আহত ৭
মার্চ ৩, ২০২৬
ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে এগিয়ে খামেনির ছেলে মোজতবা
মার্চ ৪, ২০২৬গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে এ পর্যন্ত অন্তত ১ হাজার ৯৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এই নিহতের তালিকায় ১০ বছরের কম বয়সী ১৮১ জন শিশু রয়েছে বলে সংস্থাটি নিশ্চিত করেছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ) এক প্রতিবেদনে জানিয়েছে যে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে এ পর্যন্ত অন্তত ১ হাজার ৯৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এই নিহতের তালিকায় ১০ বছরের কম বয়সী ১৮১ জন শিশু রয়েছে বলে সংস্থাটি নিশ্চিত করেছে।
এছাড়া সংঘাতের ফলে আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৪০২ জনে— যার মধ্যে ১০০ জন শিশুও রয়েছে। সংস্থাটি আরো জানিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় অন্তত ১০৪টি হামলার ঘটনা ঘটেছে, যার লক্ষ্যবস্তু ছিল সামরিক ঘাঁটি থেকে শুরু করে চিকিৎসা কেন্দ্র এবং জনবসতিপূর্ণ আবাসিক এলাকাগুলো। বর্তমানে আরো শত শত মৃত্যুর খবর খতিয়ে দেখা হচ্ছে, যা নিহতের এই সংখ্যাকে আরো বাড়িয়ে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


