
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত
মার্চ ৩, ২০২৬
মধ্যপ্রাচ্যে হামলায় ২ বাংলাদেশী নিহত, আহত ৭
মার্চ ৩, ২০২৬এএফসি নারী এশিয়া কাপের ২১তম আসর শুরু হয়ে গেছে রোববার। আজ তৃতীয় দিন মাঠে নামছে বাংলাদেশ। এশিয়ার শ্রেষ্ঠত্ব নির্ধারণের এ প্রতিযোগিতায় অভিষেক হচ্ছে বাংলাদেশের মেয়েদের এবং শুরুতেই লাল-সবুজ জার্সিধারীদেরে সামনে চীন।
টুর্নামেন্টে সবচেয়ে সফল দল চীন, যারা নয়বারের চ্যাম্পিয়ন। আর বাংলাদেশের মেয়েরা প্রথমবার খেলতে নেমে ইতিহাস গড়তে চলেছে। চীনারা আছে মেয়েদের ফিফা রÅাংকিয়ে ১৭ নম্বরে, আর বাংলাদেশ ১১২ নম্বরে। সবকিছুর বিচারে ‘অসম’ শক্তির লড়াই। তবু এশিয়া কাপে ‘প্রথম’ বলে ঋতুপর্ণা, আফঈদাদের জন্য আজকের ম্যাচটি স্মরণীয় হয়ে থাকবে। ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় বেলা ২টায় (সিডনির সময় সন্ধ্যা ৭টা)।
এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচ সামনে রেখে গতকাল সিডনিতে সংবাদ সম্মেলনে কথা বলেন বাংলাদেশ কোচ পিটার বাটলার ও অধিনায়ক আফঈদা খন্দকার। তারা চীনকে শক্তিশালী হিসেবে সমীহ করলেও ভয় পাচ্ছেন না। বরং ইতিবাচক থেকে খেলতে চান।


