এবার ই রা কে মার্কিন সেনাদের আবাসন লক্ষ্য করে হা ম লা
মার্চ ৩, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাহরাইনের রাজার শোক প্রকাশ
মার্চ ৩, ২০২৬
এবার ই রা কে মার্কিন সেনাদের আবাসন লক্ষ্য করে হা ম লা
মার্চ ৩, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাহরাইনের রাজার শোক প্রকাশ
মার্চ ৩, ২০২৬

জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হলেন এমপি আরমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম (আরমান)।

সোমবার (২ মার্চ) দিবাগত রাতে ব্যারিস্টার আরমানের মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবনিযুক্ত এই উপদেষ্টা এখন থেকে দলের আন্তর্জাতিক সম্পর্ক ও পররাষ্ট্র সংক্রান্ত বিষয়ে নীতি নির্ধারণী ও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর দলীয় আমিরের উপদেষ্টা হিসেবে তাঁকে এই নতুন ও গুরুত্বপূর্ণ দায়িত্বে ভূষিত করা হলো।

ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম (আরমান) এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদানের জন্য দলীয় আমিরের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এদিকে, তার এই নতুন নিয়োগের খবর জানাজানি হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *