
বাংলাদেশসহ কয়েকটি দেশের জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা স্থগিত
মার্চ ২, ২০২৬
সিলেটের চা শিল্পের আধুনিকায়ন ও উৎপাদন বৃদ্ধিতে যুক্তরাজ্যের বিনিয়োগ প্রয়োজন: বাণিজ্যমন্ত্রী
মার্চ ২, ২০২৬পরিদর্শনের সময় মন্ত্রী বলেন, জিয়াউর রহমান কৃষকদের স্বার্থে এ বিপ্লবী আন্দোলন শুরু করেছিলেন। খাল খননের মাধ্যমে পানি প্রবাহ নিশ্চিত হলে কৃষকরা সহজে সেচ দিতে পারেন এবং মাছ উৎপাদন বৃদ্ধি পায়। দীর্ঘদিন এ প্রকল্প অবহেলায় থাকায় দেশে জলাবদ্ধতাসহ নানা সমস্যা তৈরি হয়েছে। প্রভাবশালীরা খাল দখল করে বাড়ি ও মার্কেট নির্মাণ করায় অনেক খালের অস্তিত্ব আজ সংকটে পড়েছে।
প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন অনুসরণ করে দেশজুড়ে খাল খনন কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। সোমবার (২ মার্চ) দুপুরে গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার বৈরাগীরচালা চৌক্কার খাল পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে।
পরিদর্শনের সময় মন্ত্রী বলেন, জিয়াউর রহমান কৃষকদের স্বার্থে এ বিপ্লবী আন্দোলন শুরু করেছিলেন। খাল খননের মাধ্যমে পানি প্রবাহ নিশ্চিত হলে কৃষকরা সহজে সেচ দিতে পারেন এবং মাছ উৎপাদন বৃদ্ধি পায়। দীর্ঘদিন এ প্রকল্প অবহেলায় থাকায় দেশে জলাবদ্ধতাসহ নানা সমস্যা তৈরি হয়েছে। প্রভাবশালীরা খাল দখল করে বাড়ি ও মার্কেট নির্মাণ করায় অনেক খালের অস্তিত্ব আজ সংকটে পড়েছে।
মন্ত্রী আরো বলেন, শ্রীপুর ও গাজীপুরে বেশ কয়েকটি খাল খনন করা হবে। সরকারের প্রথম ১৮০ দিনের মধ্যেই এ কাজের দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর কৃষকদের কল্যাণে ১ হাজার ৫০০ কোটি টাকার কৃষিঋণ মওকুফ করেছে। কৃষিপ্রধান দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে এবং ফসল উৎপাদন বাড়াতে কৃষকদের এ সহায়তা দেয়া হচ্ছে।
অনুষ্ঠানে মন্ত্রী উল্লেখ করে বলেন, সবাইকে চাকরি দেয়া সম্ভব না হলেও কর্মসংস্থান সৃষ্টি করা হবে। তারা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে চান। সামাজিক ও মানবিক উন্নয়নের লক্ষ্যে ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। যেকোনো বাধা মোকাবেলা করে জনকল্যাণমূলক এ কাজ এগিয়ে নেয়া হবে।
শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন পানিসম্পদ উপমন্ত্রী ফরহাদ হোসেন ও গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু। এছাড়া জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকসহ স্থানীয় নেতারা সেখানে উপস্থিত ছিলেন।


