সেমাই কারখানায় কর্মব্যস্ততা
ফেব্রুয়ারি ২৮, ২০২৬
‘জনগণের সেবক হিসেবে কাজ করবে প্রশাসন’
ফেব্রুয়ারি ২৮, ২০২৬
সেমাই কারখানায় কর্মব্যস্ততা
ফেব্রুয়ারি ২৮, ২০২৬
‘জনগণের সেবক হিসেবে কাজ করবে প্রশাসন’
ফেব্রুয়ারি ২৮, ২০২৬

প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়ন শুরু হয়েছে —বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে জনগণের কাছে যে রাজনৈতিক অঙ্গীকার করেছিলেন, তার বাস্তবায়ন শুরু হয়েছে।

মন্ত্রিপরিষদের প্রথম সভায় কৃষকদের কাছে দেয়া অঙ্গীকার ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষি ঋণ মওকুফের সিদ্ধান্ত হয়েছে। এর মাধ্যমে প্রায় সাড়ে ১২ লাখ কৃষকের সুদ এবং আসল মওকুফের জন্য সরকারের তরফ থেকে প্রায় দেড় হাজার কোটি টাকা খরচ হবে।’

গতকাল যশোর জেলা বিএনপি আয়োজিত সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন এবং বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।

যশোরের অভিজাত হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনালের চত্বরে অনুষ্ঠিত ইফতার মাহফিলে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘আমাদের রাজনৈতিক অঙ্গীকার ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড পাইলট প্রকল্প হিসেবে ঈদের আগে শুরু হচ্ছে। মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব ও অন্য ধর্মগুরুদের সম্মানী ভাতা প্রদানের অঙ্গীকার ঈদের আগেই শুরু হচ্ছে। পর্যায়ক্রমে তাদের উৎসব ভাতার আওতায় আনার চেষ্টা করব। আমরা জনগণের সরকার, জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। তাদের কাছে দেয়া ওয়াদা রাখার উদ্দেশ্যে এ সিদ্ধান্ত আমরা প্রথম মিটিংয়ে নিয়েছি।’

তিনি বলেন, ‘সন্ত্রাস, মাদক ব্যবসায়ী বা কিশোর অপরাধের প্রতি বিএনপির রাজনৈতিক পৃষ্ঠপোষকতা থাকবে না। মাদক, সন্ত্রাসমুক্ত করা আমাদের রাজনৈতিক অঙ্গীকার।’

যশোরবাসীকে জলাবদ্ধতার কবল থেকে মুক্তি দেয়ার অঙ্গীকার করে প্রতিমন্ত্রী বলেন, ‘বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ৫০ শতাংশ লাঘব করব। দীর্ঘদিন অব্যবস্থাপনার কারণে সড়ক এবং গ্রামীণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এ উন্নয়নে কাজ শুরুর জন্য প্রস্তুতি নিয়েছি। সরকারের প্রথম ১৮০ দিন পর আপনারা (জনগণ) কাঙ্ক্ষিত পরিবর্তন দেখতে পাবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *