মাথাপিছু আয় ১ শতাংশ বেড়ে ২,৭৬৯ ডলার, তবে কমেছে জিডিপি প্রবৃদ্ধি
ফেব্রুয়ারি ২৭, ২০২৬
সেমাই কারখানায় কর্মব্যস্ততা
ফেব্রুয়ারি ২৮, ২০২৬
মাথাপিছু আয় ১ শতাংশ বেড়ে ২,৭৬৯ ডলার, তবে কমেছে জিডিপি প্রবৃদ্ধি
ফেব্রুয়ারি ২৭, ২০২৬
সেমাই কারখানায় কর্মব্যস্ততা
ফেব্রুয়ারি ২৮, ২০২৬

চট্টগ্রামে বিভিন্ন দেশর জাল নোট সহ গ্রেফতার ১

চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি জাল নোট সহ এক জাল নোট ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৭।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) বিকালে বিষয়টি জানান র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন পাঠানপাড়া আহমদিয়া হাউজিং সোসাইটির জাহানারা বিল্ডিংয়ের একটি ফ্ল্যাটে জাল নোট সহ কয়েকজন অবস্থান করছে। খবর পেয়ে দুপুর ৩টার দিকে উক্ত ভবনে অভিযান চালিয়ে মোঃ সোহেল চৌধুরী নামে এক জাল নোট কারবারিকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে ৭৪ হাজার ৫০০ নকল ভারতীয় রুপি, ১০০ নকল সংযুক্ত আরব আমিরাতের দিরহাম এবং ১ হাজার ৭০০ নকল মার্কিন ডলার উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তির নাম মোঃ সোহেল চৌধুরী (৪০), তিনি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার আবুল খায়ের চেয়ারম্যান বাড়ির মৃত দেলোয়ার হোসেন চৌধুরীর ছেলে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বায়েজিদ বোস্তামী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *