শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে ফের গ্রেফতার রিয়াদ
ফেব্রুয়ারি ২৭, ২০২৬
মাথাপিছু আয় ১ শতাংশ বেড়ে ২,৭৬৯ ডলার, তবে কমেছে জিডিপি প্রবৃদ্ধি
ফেব্রুয়ারি ২৭, ২০২৬
শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে ফের গ্রেফতার রিয়াদ
ফেব্রুয়ারি ২৭, ২০২৬
মাথাপিছু আয় ১ শতাংশ বেড়ে ২,৭৬৯ ডলার, তবে কমেছে জিডিপি প্রবৃদ্ধি
ফেব্রুয়ারি ২৭, ২০২৬

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরার আশাশুনি উপজেলায়

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল একদিনের ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠেছে। আজ দুপুর ১টা ৫৩ মিনিটের দিকে এ ভূকম্পন অনুভূত হয়।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৪। অন্যদিকে ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৩।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরার আশাশুনি উপজেলায়। ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত আবহাওয়া অধিদপ্তর থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ১৮৮ কিলোমিটার।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল খুলনা জেলা শহর থেকে ২৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং সাতক্ষীরা থেকে ১৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার।

ভারতের কিছু এলাকায়ও ভূকম্পন অনুভূত হয়েছে।

গত বুধবার রাতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ১। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *