ভোক্তা পর্যায়ে বিড়ম্বনা কমাতে স্থানীয় প্রশাসনের নজরদারি বাড়াব: বাণিজ্যমন্ত্রী
ফেব্রুয়ারি ২৬, ২০২৬
নবীন কর্মকর্তাদের সক্রিয় ভূমিকা কৃষি সম্ভাবনাকে অর্থনৈতিক শক্তিতে রূপান্তরিত করবে: কৃষিমন্ত্রী
ফেব্রুয়ারি ২৬, ২০২৬
ভোক্তা পর্যায়ে বিড়ম্বনা কমাতে স্থানীয় প্রশাসনের নজরদারি বাড়াব: বাণিজ্যমন্ত্রী
ফেব্রুয়ারি ২৬, ২০২৬
নবীন কর্মকর্তাদের সক্রিয় ভূমিকা কৃষি সম্ভাবনাকে অর্থনৈতিক শক্তিতে রূপান্তরিত করবে: কৃষিমন্ত্রী
ফেব্রুয়ারি ২৬, ২০২৬

শিগগির ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ দেয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, পুলিশ সার্জেন্টের ১৮০টি শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশনা দেয়া হয়েছে। শিগগির যথাযথ পরীক্ষার মধ্য দিয়ে নিয়োগ করা হবে।

অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র পেলে খুব শিগগির পুলিশের আরো ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের জনবল বৃদ্ধির জন্য চেষ্টা করছি। খুব শিগগির আরও ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ করা হবে। এর বাইরে এসআই ও পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এএসপি নিয়োগ নেয়া হবে, সেটা যথা সময়ে পরে জানানো হবে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য পরিকল্পনা নেয়া ও পরিকল্পনা মোতাবেক কাজ সম্পাদনের নির্দেশনা দেয়া হয়েছে। এরই মধ্যে জেলা ও উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা কমিটি পুনর্গঠন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আজ এ বিষয়ক একটি অফিস আদেশ জারি করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, পুলিশ সার্জেন্টের ১৮০টি শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশনা দেয়া হয়েছে। শিগগির যথাযথ পরীক্ষার মধ্য দিয়ে নিয়োগ করা হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *