নাজুক রাষ্ট্রীয় কোষাগার বিপুল বকেয়া, দুশ্চিন্তায় নতুন সরকারের অনেকেই
ফেব্রুয়ারি ২৪, ২০২৬
ন্যায়সংগত কাজ করলে আমাদের কাছে পাবেন —মজিবুর রহমান মঞ্জু
ফেব্রুয়ারি ২৪, ২০২৬
নাজুক রাষ্ট্রীয় কোষাগার বিপুল বকেয়া, দুশ্চিন্তায় নতুন সরকারের অনেকেই
ফেব্রুয়ারি ২৪, ২০২৬
ন্যায়সংগত কাজ করলে আমাদের কাছে পাবেন —মজিবুর রহমান মঞ্জু
ফেব্রুয়ারি ২৪, ২০২৬

হজযাত্রীদের দুর্ভোগ কমাতে কাজ করছে সরকার —বিমান ও পর্যটনমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল সংস্কারকাজ শেষ করে দ্রুত চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

হজযাত্রীদের দুর্ভোগ ও প্রবাসীদের হয়রানি বন্ধেও কাজ করছে সরকার।’ গতকাল বেলা ১১টায় মানিকগঞ্জ সার্কিট হাউজে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘হজযাত্রীদের যেন ভোগান্তি না হয় সেই বিষয়ে নজর রাখা হবে। আমরা চাচ্ছি, প্রবাসে যারা আছেন তারা যেন বিমানবন্দরের কমফোর্ড জোনে থাকেন।’

আফরোজা খানম বলেন, ‘আমি দায়িত্ব নেয়ার পরে দেখেছি এই দপ্তরে প্রচুর কাজ পড়ে আছে। আগের সরকার অনেক কাজ বাকি রেখে গেছে। সেই কাজ আমরা শুরু করেছি। আমাদের সময় নষ্ট না করে বুঝে-শুনে জমে থাকা কাজগুলো করতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *