হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালের সিসিইউতে সেলিমা রহমান
ফেব্রুয়ারি ২২, ২০২৬
শিক্ষা ব্যবস্থাকে কর্মমুখী ও যুগোপযোগী করার ঘোষণা শিক্ষামন্ত্রীর
ফেব্রুয়ারি ২২, ২০২৬
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালের সিসিইউতে সেলিমা রহমান
ফেব্রুয়ারি ২২, ২০২৬
শিক্ষা ব্যবস্থাকে কর্মমুখী ও যুগোপযোগী করার ঘোষণা শিক্ষামন্ত্রীর
ফেব্রুয়ারি ২২, ২০২৬

জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত ১ নম্বর নায়েবে আমির আজহার

বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী দুই বছরের জন্য কেন্দ্রীয় দায়িত্বশীল নেতৃত্ব নির্বাচন করেছে। দলের সেক্রেটারি জেনারেল পদে মিয়া গোলাম পরওয়ার পুনর্নির্বাচিত হয়েছেন।

প্রায় ১৩ বছর পর কারাগার থেকে মুক্তি পাওয়া এটিএম আজহারুল ইসলামকে দলের ১ নম্বর নায়েবে আমির করা হয়েছে। প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া আজহারুল ২০১২ সালের ২২ আগস্ট গ্রেফতারের সময় দলের সহকারী সেক্রেটারি জেনারেল ছিলেন।

শুক্রবার জামায়াতের ফেসবুক পেজে এক পোস্টে কেন্দ্রীয় দায়িত্বশীল নেতৃত্ব, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, কেন্দ্রীয় কর্মপরিষদ ও কেন্দ্রীয় মজলিসে শূরা গঠনের তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ২ নভেম্বর পুনরায় জামায়াতের সভাপতি নির্বাচিত হন শফিকুর রহমান। গত সপ্তাহে নির্বাচনে বিজয়ী হয়ে এখন তিনি জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা।

শুক্রবার শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় মজলিসে শূরার ভার্চুয়াল বৈঠকটি অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এ বৈঠকে দলের কেন্দ্রীয় নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল ও সহকারী সেক্রেটারি জেনারেলরা সশরীরে অংশগ্রহণ করেন। কেন্দ্রীয় মজলিসে শূরার (পুরুষ ও নারী) সদস্যরা ভার্চুয়ালি যুক্ত হন।

বৈঠকে ৮৮ সদস্যের কেন্দ্রীয় কর্মপরিষদ গঠন করা হয়। এর মধ্যে নারী সদস্য রয়েছেন ২১ জন। কেন্দ্রীয় মজলিসে শূরায় তৃতীয় পর্যায়ে সদস্য নির্বাচিত ৫৯ জন। এর মধ্যে নারী সদস্য রয়েছেন ১৭ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *